বিনোদন

যেকোনো সময় শাহরুখের বাসায় অভিযান

বিনোদন ডেস্ক: শাহরুখ খানের রাজকীয় বাংলো মান্নাত-এ অভিযান চালাতে পারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (এনসিবি)। বান্দ্রায় অবস্থিত কিং খানের প্রাসাদোপম বাংলো মান্নাতে তল্লাশি চালাতে পারে এনসিবি। শাহরুখ তার স্ত্রী গৌরী আর তিন সন্তান আরিয়ান, সুহানা, আবরামকে নিয়ে মান্নাত- এ থাকেন।

এই সার্চ অপারেশনের জন্য এক বিশেষ দল গঠন করা হয়েছে বলে জানা গেছে।

আরিয়ানকে গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়ার এক বিশেষ অংশ অনুযায়ী এনসিবি আরিয়ানকে ল্যান্ডলাইনে শাহরুখের সঙ্গে দুই মিনিট কথা বলার সুযোগ দিয়েছে।

আরিয়ানের ঘনিষ্ঠ বন্ধু আরবাজ মার্চেন্ট কোথা থেকে মাদক পান, এর সন্ধান পেয়ে গেছে এনসিবি। এখনো বিভিন্ন স্থানে এনসিবির অভিযান চলছে।

এ মামলায় আরও অনেকেরই গ্রেফতার হওয়ার আশঙ্কা আছে। গ্রেপ্তারের পর এনডিপিএস ধারা অনুযায়ী যদি প্রয়োজন পড়ে, তাহলে অভিযুক্ত ব্যক্তির বাসায় এনসিবি অভিযান চালাতে পারে। তাই মান্নাত- এ এনসিবির অভিযান হওয়ার আশঙ্কা প্রবল।

এর আগে বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ানকে মাদক সেবনের অভিযোগে গ্রেফতার করে এনসিবি। আরিয়ানকে এনসিবির হেফাজতে রাখা হয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা