সমীর ওয়াংখেড়ে ছবিতে বাম থেকে প্রথম
বিনোদন

তারকাদের ত্রাস সমীর ওয়াংখেড়ে

বিনোদন ডেস্ক: বলিউডের ত্রাস হচ্ছেন সমীর ওয়াংখেড়ে। প্রায় এক যুগ ধরে পাহাড়ি অঞ্চলের মানুষটি হয়ে উঠেছেন বলিউডের কাছে মূর্তিমান আতঙ্ক। দিনের পর দিন বলিউডের অন্ধকার দিকগুলো প্রকাশ করার কাজ নিষ্ঠার সঙ্গে পালন করছেন।

মাদক-যোগ থেকে শুরু করে কর ফাঁকি—সব জায়গায় হাজির সমীর ওয়াংখেড়ে। এই সরকারি কর্মকর্তা যেন বাস্তবের নায়ক। বলিউডের একটি অংশের কাছে মূর্তিমান আতঙ্কের নাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমীর ওয়াংখেড়ে। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে মাদক-যোগ থেকে শুরু করে ২০১১ সালে মুম্বাই বিমানবন্দরে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি আটকে দেওয়া-সবখানে ‘নায়ক’ সমীর।

ওয়াংখেড়ের কাছে খবর ছিলো মুম্বাইয়ের মাঝসমুদ্রের একটি প্রমোদতরির হাই-প্রোফাইল পার্টিতে থাকতে পারেন বলিউডের কোনো এক তারকার ছেলে ও তাঁর বন্ধুরা। ছদ্মবেশে দলবল নিয়ে নিজেই সেখানে হাজির হন তিনি।

২০১১ সালে মুম্বাই বিমানবন্দরে বিশ্বকাপ ট্রফি পর্যন্ত আটকে দিয়েছিলেন ওয়াংখেড়ে। অভিযোগ, সোনায় মোড়া ট্রফিটির আমদানি শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে। পরে সেই শুল্ক মিটিয়ে ট্রফি ছাড়াতে হয়েছিল। ২০১৩ সালে বিদেশি মুদ্রাসহ মুম্বাই বিমানবন্দর থেকে গ্রেফতার করেন মিকা সিংকে।

রিয়া চক্রবর্তীর মাদক কেলেঙ্কারির তদন্তের দায়িত্বও ছিলো তাঁর কাঁধে। এ সূত্রে তিনিই বলিউডের অন্তত ৫০ জন অভিনেতা, প্রযোজক ও পরিচালকের নাম প্রকাশ করেছিলেন। এ-ও বলেছিলেন, বলিউডের প্রথম সারির বেশ কিছু অভিনেতা, যাঁরা ড্রাগ পার্টির আয়োজন করেন, তাঁদের সঙ্গে ক্রিকেট জগতেরও যোগ আছে। রিয়া চক্রবর্তীকে আটকের পাশাপাশি জেরা করেছিলেন দীপিকা পাড়ুকোন, সারা আলী খান, শ্রদ্ধা কাপুর, রাকুল প্রীত সিং ও অর্জুন রামপালকে।

তদন্ত করেছেন হৃতিক রোশন, রণবীর সিং, শহীদ কাপুরেরও বিরুদ্ধে।

গত দুই বছরে মুম্বাই বিমানবন্দর থেকে ১৭ হাজার কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছেন তিনি।

পেশাগত জীবনে কঠোর এই কর্মকর্তা একসময় ভারতের শুল্ক দপ্তরে কাজ করতেন। সে সময় একাধিক তারকার বিদেশ থেকে আনা পণ্য বিমানবন্দর থেকে ছাড়ানোর অনুমতি আটকে দিয়েছিলেন। শুধু তাই নয়, অন্তত দুই হাজার তারকার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ দায়ের করেছিলেন এই কর্মকর্তা।

২০০৮ ব্যাচের আইএএস কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। তাঁর সঙ্গে অবশ্য বলিউডের যোগাযোগও রয়েছে। জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর এই কর্মকর্তা বলিউড অভিনেত্রী ক্রান্তি রেদকরের স্বামী। ২০০৩ সালে অজয় দেবগনের ‘গঙ্গাজল’ ছবিতে কাজ করেছেন ওই অভিনেত্রী। একাধিক মারাঠি ছবিতেও অভিনয় করেছেন ক্রান্তি। মারাঠি সিনেমা ‘কাকন’ পরিচালনাও করেছেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা