শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, করণ জোহর, কাজল ও রানি মুখার্জী
বিনোদন

শাহরুখ খানের পাশে তিন নায়িকা

বিনোদন ডেস্ক: ছেলের মুক্তির জন্য দৌঁড়ঝাপ শুরু করেছেন শাহরুখ খান। কিন্তু এখন পর্যন্ত জামিন পাননি ছেলে আরিয়ান। বরং সোমবার (৪ অক্টোবর) ভারতের মুম্বাইয়ের আদালত তার জামিন নাকচ করে দেন। এই অবস্থায় কিং খানের পাশে এসে দাঁড়িয়েছেন বলিউডের অনেক তারকা।

আনন্দবাজারের খবরে বলা হয়, সোমবার দীপিকা পাড়ুকোন, করণ জোহর, কাজল, রানি মুখার্জী, রোহিত শেট্টি, আনন্দ এল রাই ও আদিত্য চোপড়া শাহরুখকে ফোন করেছেন। তারা খোঁজ নিচ্ছেন আরিয়ানের।

ইতোমধ্যে কয়েকজন শিল্পী আরিয়ানের গ্রেফতারের খবরে টুইটারে শাহরুখের প্রতি সহানুভূতি জানিয়েছেন। সুনীল শেট্টি টুইট করেছেন, ‘তদন্ত তো শুরু হয়ে গিয়েছে। এবার ছেলেটিকে একটু নিঃশ্বাস নিতে দিন।’

পূজা ভাট টুইটারে শাহরুখকে উল্লেখ করে লিখেন, ‘আমি আপনার সঙ্গে আছি। জানি, এ কথাটিতে বিশেষ কোনো কিছু আপনার হবে না। কিন্তু মনে হলো, তাই বললাম। এই কঠিন সময় আপনি পেরিয়ে যেতে পারবেন বলে আমার বিশ্বাস।’

এদিকে কিং খানের জনসংযোগ কর্মকর্তারা তারকাদের অনুরোধ জানিয়েছেন, তারা যেন শাহরুখের বাড়িতে ভিড় না করেন। এতে করে বাড়ির বাইরে অনেক সাংবাদিক উপস্থিত হন। ফলে অসুবিধার সৃষ্টি হতে পারে।

৩ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরী থেকে শাহরুখ খানের ছেলে আরিয়ানকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

আরিয়ানের গ্রেফতারি পরোয়ানায় লেখা রয়েছে, ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১ লাখ ৩৩ হাজার রুপি উদ্ধার হয় সেই প্রমোদতরী থেকে।

শাহরুখ-গৌরী দম্পতির প্রথম সন্তান আরিয়ান। ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন তিনি। পড়াশোনা করছেন ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা