বিনোদন
বিয়ের ২৭ বছর পূর্তিতে

প্রশংসায় ভাসছেন নাঈম-শাবনাজ

বিনোদন প্রতিবেদক: নায়ক নাঈম ও নায়িকা শাবনাজের বিয়ে ২৭তম বছর পূর্ণ হলো আজ। বিয়ে নিয়ে নাঈম তার ফেসবুকে দুটি ছবি দিয়ে একটি পোস্টে লেখেছেন,‘আল-হামদুলিল্লাহ্, একসাথে পথ চলার ২৭টি বছর পার করলাম। সুখ, দুংখ, আনন্দ, ত্যাগ, ভালোবাসা মিলেমিশে কাটানো সম্ভব হয়েছে একই মন মানুষিকতা ও আল্লাহ রহমতের কারণে। আল্লাহ আমাদের সবাইকে নেক হেদায়েত দান করুন। আমিন।’ নাঈমের এই লেখায় কমেন্ট করেছেন ৭ হাজার ব্যক্তি। শেয়ার হয়ে ৪১৫ টি ও ৬৭ হাজার লাইক হয়েছে।

‘বিষের বাঁশি’ ছবির সময়ে এসে প্রেমে জড়ান দুজন। ১৯৯৪ সালের ৫ অক্টোবর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আজ ২৭ বছরে পা দিল তাঁদের সংসারজীবন।

১৯৯১ সালে প্রয়াত বিখ্যাত পরিচালক এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নাঈম-শাবনাজ। নাঈম তাঁর অভিনীত প্রায় সব চলচ্চিত্রে স্ত্রী শাবনাজের সাথে অভিনয় করেছেন।

পরিচালক এহতেশামের ‘চাঁদনী’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখার পর তিনি ‘দিল’, ‘জিদ’, ‘অনুতপ্ত’, ‘সোনিয়া’, ‘সাক্ষাৎ’, ‘টাকার অহংকার’, ‘ফুল আর কাঁটা’, ‘চোখে চোখে’সহ অনেক ছবিতে অভিনয় করেন।

নাঈম ও শাবনাজ একত্রে প্রায় ২১টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন, তাঁদের একসঙ্গে অভিনীত শেষ ছবিটি হচ্ছে ‘ঘরে ঘরে যুদ্ধ’। নাঈম, ১৯৯৪ সালে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান নাঈম প্রডাকশন থেকে 'আগুন জ্বলে' প্রযোজনা করেন। নাঈম সর্বশেষ ‘মেয়েরাও মাস্তান' ছবিতে অভিনয় করেন।

এদিকে মা–বাবার বিবাহবার্ষিকীকে একটি কেক এনে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন দুই মেয়ে নামিরা ও মাহাদিয়া। সন্তানদের নিয়ে কেক কেটে, ছবি তুলে দিনটির স্মৃতি ধরে রেখেছেন শাবনাজ ও নাঈম। প্রতিবছর এ আয়োজনটাই একটু বড় পরিসরে করা হয়। এবার করোনা মহামারির কারণে তেমন কিছুই করা হলো না। কেক কাটার পর মেয়েদের সঙ্গে আড্ডা হয়েছে কেবল।

মেয়েদের চোখে তাঁদের তারকা মা–বাবাই আদর্শ দম্পতি। শাবনাজ-নাঈমের বড় মেয়ে নামিরা নাঈম পড়ছেন কানাডায়। চলচ্চিত্র নির্মাণের আগ্রহ আছে তাঁর। করোনা মহামারির কারণে এখন তিনি দেশে, মা–বাবার কাছে। ছোট মেয়ে মাহাদিয়া নাঈম দেশে পড়াশোনা করছেন। গান করা, গল্প লেখার প্রতি টান আছে। ইউটিউব ঘাঁটলেই তাঁর গান শোনা যাবে। মা–বাবা যে এত জনপ্রিয়, সেটা দুই বোনের কেউই অনেক দিন পর্যন্ত জানতেন না। একবার তাঁদের সঙ্গে বাইরে বের হয়ে টের পেলেন, মানুষ তাঁদের কত ভালোবাসে। তাঁদের ভাষ্য, ‘বাসায় মা–বাবাকে দেখছি যেন দুটি মাটির মানুষ। তারকা তাঁরা ঘরের বাইরে। বাইরে গেলেই বুঝি মা–বাবা কত জনপ্রিয়।’ মা–বাবার পথে হাঁটতে চান না দুই বোন। বরং ক্যামেরার পেছনে কাজ করতে চান।

শাবনাজ-নাঈম জুটি কাজ করেছেন ২০টি ছবিতে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা