বিনোদন

ঘড়ি নয়, সময় চায় মীরের বাবা

বিনোদন ডেস্ক: ভারতীয় টেলিভিশন জি বাংলার ‘মীরাক্কেল’ অনুষ্ঠানের উপস্থাপক মীর আশরাফ আলীকে সাংস্কৃতিক জগতের অচেনা নয়। তার দুষ্ট-মিষ্ট কথায় হাসির ঝিলিক পড়ে। মীরাক্কেল যারা দেখেন তারা নিশ্চয় মীরের চিন্তা-চেতনার সাথে কিছু সামাজিক কাজেরও খোঁজ রাখেন। তিনি কয়েক বছর আগে তার বাবাকে ঘড়ি উপহারের কথা বললে তিনি তার কাছে সময় চান।

আজ ২১ সেপ্টেম্বর বিশ্ব আলঝেইমারস দিবস উপলক্ষে তার বাবাকে নিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট করেছেন। তাতে তিনি লেখেন, আব্বার জন্মদিন ৪ঠা এপ্রিল। বছর পাঁচেক আগে আব্বাকে জিজ্ঞেস করেছিলাম, জন্মদিনে কী গিফ্ট চান তিনি। আমার খুব ঘড়ির শখ। নানান ধরণের মডেল। বিদেশি ঘড়ি আমার বিশেষ দুর্বলতা।

তিনি লেখেন, তো আব্বাকে ভীষণ উৎসাহিত হয়ে বললাম, “আব্বা… এই বছর আপনার জন্য আমার তরফ থেকে ঘড়ি।” মুচকি হেসে আব্বা বললেন, “ঘড়ি নয় বাপি, আমায় একটু সময় দিস।” এই ঘটনাটা আমার যতটা স্পষ্ট মনে আছে, আব্বার স্মৃতিতে সেটা ততটাই ঝাপসা। গত ৪ বছর ধরে ডিমেনসিয়ার সাথে লড়ছেন আমার আব্বা। কিছুই মনে থাকে না। দিন, ক্ষণ, সাল, সময় কোন কিছুরই জ্ঞান নেই। হ্যাঁ এখনও চিনতে পারেন আমায়। নাম ধরে ডাকেন। আব্বা বললে সাড়া দেন। চিকিৎসা চলছে। আমি আশাবাদী। ডাক্তারদের উপর আমার অগাধ বিশ্বাস।
Thanks to Care Continuum and their wonderful team.
আজ #worldalzheimersawarenessday

মীর লেখেন, আপনার বাড়ীতেও কি এমন কেউ আছেন যিনি কাজে মন দিতে পারছেন না, সব ভুলে যাচ্ছেন এক এক করে? অবহেলা করবেন না। দেরী করবেন না। তাঁদের দূরে ঠেলে দেবেন না। যাঁদের আজকাল মনে থাকে না, তাঁদের আরও বেশি করে মনে ধরে রাখুন। ভালো থাকবেন সবাই।

১৯৯৪ সালের ২১ সেপ্টেম্বর ইংল্যান্ডের এডিনবরা একটি আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে সিদ্ধান্ত হয়, ২১ সেপ্টেম্বর হবে বিশ্ব আলঝেইমার দিবস। সেই থেকে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে চলছে এই বিশেষ দিবস পালন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা