বিনোদন

মাহফুজ বাদ, সোহেলকে ইভার বিয়ে

নিজস্ব প্রতিবেদক: ফের বিয়ে করেছেন সংগীতশিল্পী ইভা রহমান। ইভা রহমানের স্বামীর নাম সোহেল আরমান। তিনি ঢাকার ছেলে, পেশায় ব্যবসায়ী। বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন গায়িকা ইভা আরমান নিজেই।

এছাড়া, কণ্ঠশিল্পী রবি চৌধুরী তার ফেসবুকে ছবি প্রকাশ করেছেন এবং শুভ কামনা জানিয়েছেন। গত (১৯ সেপ্টেম্বর) ইভার গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানা যায়।

সকলের কাছে দোয়া চেয়ে ইভা আরমান বলেন, একদম ঘরোয়া পরিবেশে কাছের কিছু আত্মীয় স্বজনরা বিয়েতে উপস্থিত ছিলেন। অতীত ভুলে নতুন করে জীবনটা শুরু করলাম। দোয়া চাই, যে বিশ্বাস ও ভালোবাসা নিয়ে নতুন দাম্পত্য জীবন শুরু করেছি সারাজীবন যেন সুখে থাকি।

প্রসঙ্গত, ইভা রহমান চাকরি জীবন শুরু করেছিলেন বেসরকারি টেলিভিশন চ্যানেলে। কাজের সুবাদেই চ্যানেলটির চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সঙ্গে মন দেয়া নেয়া। সে প্রেম গড়ায় বিয়েতে। বেশ সুখী দম্পতি হিসেবেই দেখা হতো মাহফুজুর রহমান ও ইভা রহমানকে। তাকে বিয়ের পর গায়িকা হিসেবেও আলোচনায় আসেন ইভা। তবে সেই সংসার ভেঙে গেছে অনেক আগে। আবারও নতুন করে সংসারও শুরু করেছেন ইভা।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা