অভিনেতা
বিনোদন

মোটা বউকে নিয়ে বিব্রত মিতুল

বিনোদন ডেস্ক: বিশ্ববিদ্যালয়ে রিতুকে দেখে প্রেমে পড়ে্ন অভিনেতা আফফান মিতুল। এরপর ভালোবেসে বিয়ে। শুরুটা ঠিকঠাক চলছিল। কিন্তু বিয়ের দুই বছর পর রিতুর ওজন বেড়ে যাওয়ায় বিব্রত বোধ করে এই অভিনেতা। এরকম খুনসুটি থেকে শুরু করে স্ত্রীর গায়ে হাত তুলতেও দ্বিধা করে নি মিতুল। শেষ পর্যন্ত তালাকের সিদ্ধান্ত।

তবে তা বাস্তবে নয়, ঘটনাটি দেখা যাবে 'আর পারছি না' শিরোনামের একটি একক নাটকে। সম্প্রতি সাভার আমিন বাজার সংলগ্ন মধুমতি মডেল টাউনে নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে। এতে স্বামী-স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন আফফান মিতুল এবং তানিয়া রিতু।

নাটকটি প্রসঙ্গে আফফান মিতুল জানান, 'বিয়ের পর স্ত্রীর অস্বাভাবিক মোটা হওয়া আর তাতে স্বামীর দূরে সরে যাওয়া, এমন গল্পের নাটক এটি। কোনোভাবেই এটা কমেডি নাটক নয়। নাটকের কোনো দৃশ্য দেখে কেউ হাসবে না, এটা আমি নিশ্চিত।'

তিনি আরও বলেন, 'নাটকটিতে একটি বিশেষ ম্যাসেজ আছে। এতে কিছু সমস্যা খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে, দেয়া হয়েছে সমাধান।'

ঝর্না আহমেদের গল্পে নাটকটি পরিচালনা করেছেন চলচ্চিত্র নির্মাতা সায়মন তারিক। মিতুল-রিতু ছাড়াও নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শাওন আশরাফ, শুভ খান, ছোঁয়ামনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা