আঁখি আলমগীর
বিনোদন

ফোক গানে আঁখি আলমগীর 

বিনোদন ডেস্ক:লোকগানে বহুবার এসেছেন গায়িকা আঁখি আলমগীর। এবারও এলেন, ফোক গানে ।
সংগীতের বড় পরিসরে আয়োজন করা আরটিভির ‘ফোক স্টেশন সিজন-৪’-এর জন্য গেয়েছেন আঁখি আলমগীর।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জে কে মজলিশের সংগীতে ৬টি গানে পাওয়া যাবে তাকে। পর্বটি প্রযোজনা করেছে নূর হোসেন হীরা।

অনুষ্ঠানে আঁখি আলমগীরের কণ্ঠে শোনা যাবে, ‘আইছে দামান সাহেব মিয়া’, ‘বসন্ত আসিলো সখি’, ‘হায় বাঙালি’, ‘সাগর কূলের নাইয়া’, ‘হলুদ বাটো মেন্দি বাটো’ ও ‘বন্ধু কাজল ভ্রমরা রে’ গানগুলো।

আঁখি বললেন, ‌‘এর আগে বহুবার লোকগান গেয়েছি। কিন্তু ফোক স্টেশনে কখনও গাওয়া হয়নি। আশা করি ভক্তরা গানগুলোতে আনন্দ পাবেন।’

‘ফোক স্টেশন সিজন-৪-এর বিশেষ এই পর্বটি প্রচার হবে আগামী ২৪ সেপ্টেম্বর রাত ১১টা ২৫ মিনিটে। এরপরই গানগুলো পাওয়া যাবে আরটিভির ইউটিউব চ্যানেলে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা