বিনোদন

ফেসবুকে সংগীত শিল্পী ইমনকে ধর্ষণের হুমকি

বিনোদন ডেস্ক : ইমন চক্রবর্তী। কলকাতার জনপ্রিয় সংগীত শিল্পী তিনি। গত শুক্রবার (১১ জুন) তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি শেয়ার করেন। সেখানে প্রায় ৩৬১ জন মন্তব্য করেন।

এর মধ্যে তাকে দেয়া হয়েছে ধর্ষণের হুমকি। তবে অনেকে আবার ফিটনেস ঠিক রাখার উদ্যোগকে উৎসাহ দিয়েছে।

কিন্তু কী এমন ছিলো ইমনের শেয়ার করা ছবিগুলোতে যা দেখার পর তাকে ধর্ষণের হুমকি দেয়া হয়েছে।

শেয়ার করা ছবিগুলোতে দেখা যাচ্ছে, তিনি যোগাসন করছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘স্ট্রেচ স্ট্রেচ…গুড মর্নিং।’

ছবিগুলো প্রকাশের পরই তাতে বয়ে যেতে থাকে লাইক ও কমেন্টের বন্যা। কিন্তু এর মধ্যেই একজন কমেন্ট বক্সে ধর্ষণের হুমকি দিয়ে বসেন তাকে। তা নজরে আসতে নেটিজেনরা বিরোধিতা করেন। তবে কেউ কেউ আবার ওই যুবকের পক্ষে সমর্থন করে।

ওই যুবকের কমেন্ট নজর এড়ায়নি খোদ শিল্পীরও। তিনি ওই যুবকের কমেন্টটি কলকাতা পুলিশকে ট্যাগ করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা