বিনোদন

নাতির মৃত্যু গুজব নিয়ে বললেন হানিফ সংকেত

বিনোদন ডেস্ক: ইত্যাদির নিয়মিত নানা-নাতি ও নানি-নাতি চরিত্র নিপু মারা গেছেন বলে গুজব রটেছে। শুক্রবার (১১ জুন) সন্ধ্যা থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে এ খবর।

খবরটির সত্যতা নেই বলে জানিয়েছেন ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির পরিকল্পক হানিফ সংকেত। তিনি বললেন, ফেসবুকে কিছু মানুষ রয়েছে, যারা কিছু না বুঝেই উল্টা-পাল্টা খবর ছড়িয়ে থাকে। এভাবে নিজের পাবলিসিটি করে। এগুলো দিয়ে আবার ইউটিউবে কনটেন্ট বানায়। ভিউ কাড়ার ধান্দায় এরা এসব করে। এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাহলেই এগুলো একসময় বন্ধ হবে যাবে।

হানিফ সংকেত বলেন, নায়ক রাজ রাজ্জাক, এ টি এম শামসুজ্জামান, ফারুক ও আলমগীরের মতো অভিনেতাকে নিয়েও মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে। আজম খান, আইয়ুব বাচ্চু, এন্ড্রু কিশোরকে নিয়েও মৃত্যুর গুজব হয়েছে। এই অপকর্মগুলো নিয়ে বেশি বেশি লেখালেখি করা দরকার। সরকারের যেসব সংস্থা রয়েছে, তাদেরও আরও সোচ্চার হওয়া উচিত।

নিপু তিন দশক ধরে ‘ইত্যাদি’র নিয়মিত শিল্পী। তার পুরো নাম শওকত আলী তালুকদার। নিপু ১৯৯২ সালে ক্লাস ফাইভে পড়ার সময় থেকে ‘ইত্যাদি’ অনুষ্ঠানের নিয়মিত অভিনয়শিল্পী।

নিপু রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টরে থাকেন। শনিবার (১২ জুন) বিকেলে তিনি বললেন, গতকাল সন্ধ্যা থেকে মানুষ বাসায় আসতেছে। মা–বাবাকে জিজ্ঞাসা করছে, নিপু ভাইয়ের কী হয়েছে। হঠাৎ করে চারদিকে খবর হয়ে গেছে। সবাই আইস্যা আবার দেখতেছে, আমি বাসার নিচে বইস্যা চা খাইতেছি।

কালকে থেকে আজ শনিবার পর্যন্ত ঘুমানোরও সুযোগ পাইনি। দুপুর আড়াইটার সময় সবাইরে বুঝায়ে আমি একটু ঘুমাইছিলাম। এর মধ্যে উঠে দেখি অসংখ্য ফোন। আমার খবর নিতে ফোন করছেন সবাই।

ক্ষোভ নিয়ে নিপু বলেন, অসাধু পন্থা অবলম্বন করে মানুষের কাছে নিজের পরিচিতি পাওয়ার জন্য যারা এমন গুজব ছড়াচ্ছে, তাদের ব্যাপারে ঘৃণা জানানোর ভাষাও আমার জানা নেই।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা