বিনোদন

বিয়ের জন্য জামিনের আবেদন সিদ্ধার্থের

বিনোদন ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের বন্ধু সিদ্ধার্থ পিঠানিকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এর সপ্তাহ পর বিয়ের কারণ দেখিয়ে জামিনের আবেদন করেছেন তিনি। জামিন বিষয়ে শুনানি হবে আগামী ১৬ জুন।

বিষয়টি জানিয়েছেন সিদ্ধার্থের আইনজীবী তারেক সৈয়দ।

তিনি বলেন, আগামী ২৬ জুলাই বিয়ে করবেন সিদ্ধার্থ। এজন্য অন্তর্বর্তী জামিন মঞ্জুর করার জন্য আদালতকে অনুরোধ করেছেন তিনি। বিয়ের অনুষ্ঠান শেষ হলেই সিদ্ধার্থ এসে আবার আত্মসমর্পণ করবেন বলে আশ্বাস দিয়েছেন তার আইনজীবী।

তবে, এনসিবির দাবি- সিদ্ধার্থের বিয়ের বিষয়ে আগে থেকে জানানো হয়নি তাদের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে জানিয়েছেন, আমাদের সিদ্ধার্থের বাগদানের বিষয়ে বলা হয়েছিল। কিন্তু বিয়ের উল্লেখ তখন করা হয়নি। এসবের সঙ্গে আমাদের মামলার কোনও সম্পর্ক নেই।

সুশান্তের মৃত্যুর পর থেকেই সিবিআই এবং এনসিবি-র সন্দেহের তালিকায় ছিলেন সিদ্ধার্থ। গত ২৮ মে হায়দরাবাদ থেকে সিদ্ধার্থ পিঠানিকে গ্রেফতার করে এনসিবি। এর পরে এই তদন্ত এখন কোনদিকে মোড় নেই তাই দেখার বিষয়।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা