বিনোদন

গোপন তথ্য ফাঁস করলেন!

বিনোদন ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। ২০১৯ সালের ১৯ জুন বেশ ঢাকঢোল পিটিয়েই বিয়েটা হয়েছিল অবাঙালি ব্যবসায়ী নিখিল জৈনের। সুদূর তুরস্কে হয়েছিল সে আনুষ্ঠানিকতা। সেখানে হাতেগোনা কয়েকজন মাত্র দাওয়াত পেয়েছিলেন।

বিয়ের ঠিক পাঁচ মাসের মাথায় ২০১৯-এর নভেম্বরে আচমকা খবর রটে, নুসরাত হাসপাতালে। একসঙ্গে অনেক ওষুধ খেয়ে নেওয়ায় অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

অনেকরই ধারণা, ঘুমের ওষুধ খেয়েছিলেন নায়িকা। প্রাথমিকভাবে তাকে আইসিইউতে রাখা হয়। কলকাতার ফুলবাগান থানায় তার ‘ড্রাগ ওভারডোজ’ নিয়ে রিপোর্টও করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

সেখান থেকে গুঞ্জন রটে, আত্মহত্যা করার চেষ্টা করছিলেন অভিনেত্রী। তবে ঘুমের ওষুধ খেয়ে অসুস্থতার কথা ভিত্তিহীন বলে জানায় নুসরাতের পরিবার। সম্প্রতি নুসরাত ও নিখিলের দাম্পত্য বিচ্ছেদের আলোচনায় আগের সেই ঘটনাটি আবারও নতুন করে মাত্রা পেয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি এ নায়িকা।

এদিকে, মা হতে যাচ্ছেন ‍নুসরাত জাহান- চাউর হয়েছে এমনটাই। করছেন প্রেমও। অন্যদিকে, অনাগত সন্তানের বিষয়ে জানেন না বলে জানিয়েছেন স্বামী নিখিল জৈন। আর এতে করে নেটিজেনদের একাংশ একহাত নিচ্ছেন নুসরাতকে।

যদি নতুন সম্পর্কে জড়ান এ নায়িকা তাহলে নিখিলকে কেন তালাক দিচ্ছে না তিনি- প্রশ্ন রেখেছেন তারা।

এদিকে, নিখিলের সঙ্গে তার সম্পর্কের নিরিখে অবশেষে মুখ খুললেন নুসরাত। তুরস্কে বিয়ে হয়েছিল তাদের। সেই প্রসঙ্গ টেনে নুসরত জানালেন, তুরস্কের বিবাহ আইন অনুসারে এই অনুষ্ঠান অবৈধ।

এছাড়াও হিন্দু-মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে করা উচিত। যা এক্ষেত্রে মানা হয়নি। এ কারণে মূলত নিখিলের সঙ্গে তার আইনত বিয়েই হয়নি। ৯ জুন একটি বিবৃতিতে এ কথা দাবি করেন অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান।

এতে তিনি উল্লেখ করেন, ‘নিখিল ও আমি একসঙ্গে থেকেছি, বিয়ে নয়। ফলে বিবাহবিচ্ছেদের প্রশ্নই ওঠে না’।

এদিকে, নিখিল জানিয়েছেন, নুসরাতের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করেছেন তিনি। তার ভাষ্য, ‘যে দিন জানলাম, নুসরাত আমার সঙ্গে থাকতে চায় না, অন্য কারও সঙ্গে থাকতে চায়, সে দিনই দেওয়ানি মামলা দায়ের করেছি আমি। নুসরাত প্রেগনেন্ট হওয়ার পরে এই সিদ্ধান্ত নিইনি আমি।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা