বিনোদন

অর্থ সংকটে আত্মহত্যার চেষ্টা অভিনেতা শুভর

বিনোদন ডেস্ক : ২০২০ সালের আগস্টে মাকে হারিয়েছেন অভিনেতা শুভ চক্রবর্তী। আবার গত বছর থেকে হাতে কোনো কাজও নেই। মাঝে একটি ধারাবাহিকের কাজ শুরু করলেও করোনার জন্য এর শুটিং বন্ধ।

চরম অর্থ সংকট ও মানসিক অবসাদের কারণে ফেসবুক লাইভে ‘আত্মহত্যা’র চেষ্টা করেন কলকাতার এ অভিনেতা। এই উঠতি অভিনেতা ‘মনসা’, ‘মঙ্গলচণ্ডী’র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন।

মঙ্গলবার (০৮ জুন) রাতে ‘আই কুইট’ ক্যাপশন লিখে ফেসবুক লাইভ শুরু করেন শুভ। লাইভ শুরুর কিছুক্ষণ পরেই তাকে কয়েকটি ওষুধ খেতে দেখা যায়।

এই অভিনেতার দাবি, তার হাতে যে ওষুধ ছিল সেগুলো ঘুমের ওষুধ। কয়টা ওষুধ খেয়েছেন সেটাও লাইভে জানান তিনি।

শুভ বলেন, হয়তো খুব বাজে অভিনয় করি। কিন্তু যতগুলো অভিনয় করেছি, দর্শক বলতো ভালো অভিনয় করে ছেলেটা। পরবর্তীতে যারা অভিনয় আসতে চান তাদের ভাবনা-চিন্তা করে এগোনো উচিত। নয়তো আমার মতো ৩১ বছর বয়সে এসে বেকার হয়ে যেতে হবে। অভিনেতারা তো মুহূর্ত নিয়ে বাঁচে। সেই মুহূর্তটা যদি হারিয়ে যায়, তবে এই পদক্ষেপ নিতে মানুষ বাধ্য হয়।

এরপরই ওষুধ খেয়ে তিনি আবার বলেন, ‘যদি বেঁচে থাকি তবে আবার একটা লাইভ করব।’ এরপর সঙ্গে সঙ্গে লাইভ বন্ধ করে দেন।

হিন্দুস্তান টাইমস জানায়, লাইভ দেখে শুভর একজন ফলোয়ার দ্রুত থানায় খবর দেন। পুলিশও লোকেশন ট্র্যাক করে দ্রুত শুভর বাড়িতে পৌঁছায়। বর্তমানে নিরাপদে আছেন তিনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা