বিনোদন

‘সীতা’ হচ্ছেন না কারিনা

বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। অসংখ্য দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি।

সম্প্রতি গুঞ্জন ওঠে, প্রাচীন সাহিত্যগ্রন্থ রামায়ণ অবলম্বনে একটি সিনেমায় অভিনয় করছেন তিনি। এতে সীতা চরিত্রে দেখা যাবে তাকে। শুধু তাই নয়, সিনেমাটির জন্য ১২ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন এই অভিনেত্রী।

তবে এই গুঞ্জন সত্য নয় বলে জানিয়েছেন সিনেমাটির চিত্রনাট্যকার কে বিজয়েন্দ্র প্রসাদ। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে স্পটবয় ডটকমকে তিনি বলেন, ‘না না না’। এ প্রসঙ্গে বিস্তারিত আর কোনো তথ্য দেননি তিনি।

তবে একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘কারিনা চরিত্রটির জন্য মোটেও উপযুক্ত নন। এটি হয়তো কোনো প্রচারের অংশ। কারণ তার স্বামী সাইফ আলী খান অন্য এক সিনেমায় রাবণ চরিত্রে অভিনয় করছেন। এছাড়া তাকে চড়া পারিশ্রমিকেরও প্রস্তাব দেওয়া হয়নি।’

কারিনা কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আংরেজি মিডিয়াম’। গত বছর মুক্তি পায় এটি। আমির খানের বিপরীতে ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় দেখা যাবে তাকে। ইতোমধ্যে এই সিনেমার শুটিং শেষ করেছেন কারিনা। চলতি বছর এটি মুক্তির কথা রয়েছে। তবে করোনা মহামারির কারণে তারিখ পেছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা