বিনোদন

পরীমনির ‘স্বামী’তারেক আনাম!

বিনোদন ডেস্ক: বর্তমান সময়ের ঢাকাই সিনেমার জনপ্রিয় এবং ব্যস্ত অভিনেত্রী পরীমনি। নিজের মতো করেই কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী। পাত্তা দেন না সমালোচনার। মাঝে তার ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা হরেও সেগুলোকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এগিয়ে চলেছেন।

আর এবার নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তারিক আনাম খানকে।

পাঠক শুনে একটু অবাক হচ্ছেন? আসল ঘটনা হচ্ছে পরীকে নিয়ে চয়নিকা চৌধুরী ‘অন্তরালে’ শিরোনামের প্রথম ওয়েব ফিল্ম নিমার্ণ করতে যাচ্ছেন। আর সেখানেই পরীমনির স্বামীর চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা তারেক আনাম খান।

অভিনেতা তারিক আনাম খান ওয়েব ফিল্মটিতে যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চয়নিকার সঙ্গে আগেও কাজ হয়েছে। পান্থ শাহরিয়ার এই ওয়েব ফিল্মের গল্পকার; সেও আমার অনেক দিনের পরিচিত। টিম এবং গল্প ভালো মনে হয়েছে। আশা করছি ভালো কিছুই হবে।

ওয়েব ফিল্মটি প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বলেন, খুন অনেক রকম হতে পারে। স্বাভাবিকভাবে আমরা যেটা মনে করি যে খুন মানেই রক্তপাত ও জীবনের শেষ। কিন্তু মনস্তাত্তিক খুনও কিন্তু হয়। যার মাধ্যমে খুন হতে পারে একটি পরিবারে মানুষের সম্পর্ক। এমন একটি চরিত্রের জন্য আমার তারিক আনাম খান ছাড়া আর কারো কথা মাথায় আসেনি।

পরীমনি ও তারিক আনাম খানের বয়সের পার্থক্য এই গল্পে কী সুবিধা দেবে জানতে চাইলে চয়নিকা বলেন, সেটা আসলে দর্শকরা পর্দায় দেখবেন। এটা এখনই বলা ঠিক হবে না। মূলত গল্পের প্রয়োজনেই বয়সের পার্থক্যটা রাখা।

আমার কাছে এই চরিত্রের জন্য তারেক আনাম খান উনিই পারফেক্ট। উনাকে ছাড়া আর কাউকে মানাবে না এই চরিত্রে।

কাজী রিটনের প্রযোজনায় ‘অন্তরালে’ শিরোনামের ওয়েব ফিল্মে এক বনেদি পরিবারের বউ অর্পিতা চরিত্রে দেখা যাবে পরীমনিকে। তার স্বামী ব্যবসায়ী। এক সময় তাদের ভালোবাসার গল্পের মধ্যে যুক্ত হয় খুনের রহস্য। মধ্যবিত্ত জীবনে একটি খুনের কারণে অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেই তা উঠে আসবে এখানে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা