বিনোদন

‘আমার পথ ঠিক খুঁজব’

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রীদের বয়স বাড়লেও ফিটনেসের দিক থেকে সবসময় সচেতন থাকেন তারা। তবে সেদিকে খুব একটা নজর দিতে দেখা যায়নি বিদ্যা বালানকে। আর সেটি তার ক্যারিয়ারেও বাধা হয়ে দাঁড়ায়নি।

বিদ্যা বালান সবসময় মনযোগী তার অভিনয়ে। নায়িকা মোটা বা খাটো হলেই যে ছিটকে পড়েন না, সেই প্রমাণ দিয়েছেন বহুবার। আর খ্যাতির জন্য গ্ল্যামারের খোলস থেকে বের হতে দ্বিধাবোধ করেননি কখনও।

ভারতের সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিদ্যা বলেন, ‘কোনো প্রচলিত নিয়ম ভাঙার উদ্দেশ্য আমার কখনও ছিল না। মূলত অভিনয় করতে চেয়েছি। আর সবসময় সেখানেই ফোকাস থেকেছি। এর বাইরে দিয়ে নিজের ফিটনেস বা অন্যকিছু নিয়ে আমি চিন্তিত নই।’

৪২ বছর বয়সী অভিনেত্রী আরও বলেন, ‘যদিও কেউ বলেন, একজন অভিনেতা হিসেবে আমি খাটো, খুব মোটা বা একটু বেশিই বোল্ড।

সেসব নিয়েও চিন্তিত নই। আমি জানি, আমাকে কীভাবে এগোতে হবে। আমার পথ আমি ঠিক খুঁজে নেব।’

এবার নতুন আরও এক চমক নিয়ে আসছেন বিদ্যা বালান। জুন মাসে অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে তার নতুন সিনেমা ‘শেরনি’।

যেখানে ফরেস্ট অফিসারের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। সম্প্রতি এর ট্রেলার প্রকাশ পেয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা