বিনোদন

সেই ভুল আর করা যাবে না

বিনোদন প্রতিবেদক : সর্বশেষ সৈকত নাসিরের পরিচালনায় ‘আকবর’ সিনেমার শুটিং করেছিলেন ঢালিউডের দর্শকপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি। এরপর দীর্ঘ দেড় বছরের বিরতি। এখন অবধি তাকে সিনেমার কোনো শুটিংয়ে পাওয়া যায়নি। করোনার ধাক্কা সামলে আপনার সহকর্মীরা কাজে ফিরেছেন।

আপনার কী খবর? ববি বলেন, এখন অবস্থা এই ভালো এই খারাপ। কাছের কিছু মানুষ আক্রান্ত হয়ে মারা যাওয়াতে আমার আম্মার মধ্যে ভীষণ ভয় চলে আসে। যেহেতু আমি দেশে একা। দূরে থেকে আরও বেশি ভয় পাচ্ছেন। অপেক্ষা করতে বলেছেন।

আউটডোর করতে মানা করেছেন। এমনকি আমাকে উদাহরণ দিয়েও বলেছেন যে দীপিকা, প্রিয়াংকা এদের কী ছবি বের হয়েছে ঐভাবে। তোমার কাজ করার দরকার নেই এখন।

শুধু আম্মার না, সত্যি বলতে আমার মধ্যেও ভয় কাজ করছে। কারণ আমিও করোনায় আক্রান্ত হয়েছিলাম। আর একা একা করোনার মধ্য সার্ভাইভ করা কেমন কষ্ট জানি। অনেক কষ্ট হয়েছিল আমার।

তাহলে কী শুটিংয়ে ফেরার পরিকল্পনা নেই এই মূহুর্তে? ববি বলেন, আছে। আসলে বড় বাজেটের ছবি সাইন করে ঝামেলায় আটকে গেছি। 'ভাগীরথী', 'রণযোদ্ধা', 'নায়িকা' ছবিগুলো হাতে নিয়েছি। এ সবকটিই বড় আয়োজনে শুটিং করতে হবে।

ল্প কিছু লোকজন নিয়ে কাজ হবে না। তাই পরিকল্পনায় পরিবর্তন এনেছি। ঐ সিনেমাগুলো যেহেতু বড় আয়োজন ছাড়া সম্ভব হবে না, তাই অপেক্ষা করছি। আর সিনেমা ছাড়াও হাতে শর্টফিল্ম, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ আছে। যে কোনো একটি কাজ দিয়েই শুরু করবো। দেড় বছর কাজ থেকে বাইরে।

এটা আপনার জন্য একটু পিছিয়ে পড়া কিনা? এ নায়িকা বলেন, এখন যা অবস্থা তাতে দেড় বছর কোনো বিষয় না। পুরো পৃথিবীতেই একটা পরিবর্তন এসেছে। সবাই টুকটাক কাজ করছে। আমিও অস্থির হয়ে আছি কাজে ফেরার জন্য।

কিন্তু সবসময়ই বলেছি মানসম্মত কাজ করতে চাই। এখন একটা পর্যায়ে এসে এমন কিছু কাজ করতে চাই না যেটা করার জন্যই করা। আগে ভালো-মন্দ ঐভাবে বিচার করিনি। সেই ভুল আর করা যাবে না।

ভক্তদের কাছ থেকেও তো নিশ্চয়ই কাজে ফেরার আবদার আসছে? ববি বলেন, ভক্তদের একটাই প্রশ্ন কাজে কবে ফিরবো। এটা আল্লাহর অশেষ রহমত। হলে সিনেমা মুক্তি নিয়ে নানা শঙ্কা।

এ ব্যাপারে কী বলবেন? ববি বলেন, পরিস্থিতি ভালো হলে মানুষ আবারও হলে যাবে, আমি আশাবাদী।

প্রসঙ্গত, ববি অভিনীত ‘বৃদ্ধাশ্রম’ শিরোনামের একটি ছবিও মুক্তির অপেক্ষায় আছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা