বিনোদন

 অমিতাভ ক্ষমা চাইলেন শাহরুখের কাছে!

বিনোদন ডেস্ক : কৌন বনেগা ক্রোড়পতি তথা কেবিসি ১২-এর সাম্প্রতিক পর্বে এক প্রতিযোগী অভিযোগ তোলেন অমিতাভের বিরুদ্ধে। রেখা কুমারি নামের সেই প্রতিযোগীর অভিযোগে অনুতপ্ত হয়ে শাহরুখ খানের কাছে ক্ষমা চেয়েছেন বিগ বি।

অনুষ্ঠানে প্রতিযোগী রেখা কুমারি উল্লেখ করেন, শাহরুখ খানের ভীষণ ভক্ত তিনি। কিন্তু শৈশবে দেখেছেন কিং খানের সঙ্গে নিষ্ঠুর আচরণ করেছেন অমিতাভ। ‘মহাব্বতইন’ সিনেমায় বলিউড বাদশাকে বকাঝকা করেন করেন অমিতাভ। ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমায় বাড়ি থেকে বের করে দেন। এসব দেখে অমিতাভের ওপর ভীষণ রাগ করেছিলেন রেখা কুমারি।

শাহরুখের ‘জাব হ্যারি মেট সেজাল’ নামটি আসে একটি প্রশ্নের জবাবে। এরপরই রেখা অভিযোগের খাতা খোলেন। তিনি বলেন, শাহরুখ আমার পছন্দের নায়ক। আপনার ওপর খুবই রেগে গিয়েছিলাম যখন মহাব্বতইন এবং কাভি খুশি কাভি গামে শাহরুখকে বকাঝকা করেন। ‘পিকু’ তারকা অবাক হয়ে বলেন, তখন তাকে বকলাম? মহাব্বতইনে সেই আমাকে বকেছে। উত্তরে রেখা কুমারি বলেন, না, আপনিই প্রথমে বকেছিলেন। আর কাভি খুশি কাভি গামে বাড়ি থেকে বের করে দেন।

‘কেথ্রিজি’তে শাহরুখকে বাড়ি থেকে বের করে দেওয়া প্রসঙ্গে লেখক ও পরিচালককে জিজ্ঞাসা করতে বলেন বিগ বি। অপর্ণা বলেন, ওই সব দৃশ্য দেখে খুব কেঁদেছিলেন তিনি। তখন অমিতাভ বলেন, ‘ডিয়ার লেডি, আমি ক্ষমা চাইছি এবং শাহরুখের কাছেও ক্ষমা চাইছি। ’ তবে রেখা কুমারি জানান, এখন আর রাগ নেই। তখন তিনি অনেক ছোট ছিলেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা