বিনোদন

বিয়ের পর সংসার শুরু করলেন সাজ্জাদ-ফারিন

বিনোদন প্রতিবেদক : বিয়ে করে সংসার শুরু করেন ইরফান সাজ্জাদ ও তাসনিয়া ফারিন। কিন্তু একজনের সঙ্গে আরেকজনের মিলছে না। সারাক্ষণ শুধু ঝগড়া লেগে থাকে। ইরফান চাকরি করেন, ফারিন বাসায় একা থাকেন। অফিস শেষে ইরফান বাসায় আসলেই শুরু হয়ে যায় তাদের দ্বন্দ্ব।

ইরফানের সব কিছুতেই বিরুপ প্রতিক্রিয়া দেখায় ফারিন। দাম্পত্য জীবন রীতিমত অতিষ্ঠ হয়ে ওঠে তার কাছে। এ নিয়ে প্রচণ্ড মানসিক যন্ত্রণায় ভোগেন ইরফান। এক পর্যায়ে এ যন্ত্রণা থেকে মুক্তি চান তিনি। ইরফান পরিকল্পনা করেন কীভাবে তাদের মধ্যে শান্তি ফিরিয়ে আনা যায়। দু’জন মিলে গল্প সাজিয়ে একেকদিন একেক চরিত্রে অভিনয় করার সিদ্ধান্ত নেন। সকাল থেকে রাত ১২টা পর্যন্ত চলে তাদের অভিনয়।

এভাবে নিজেদের সম্পর্কের মধ্যে প্রাণ ফিরিয়ে আনার চেষ্টা করেন। ভালোই চলছিল তাদের নাটক। কিন্তু বিপত্তি ঘটে এলাকার বখাটেদের হাত থেকে ফারিনকে বাঁচানোর নাটক করতে গিয়ে। কি সেই বিপত্তি? এর উত্তর জানা যাবে ‘মি. অ্যান্ড মিসেস যন্ত্রণা’ টেলিছবিতে। অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তাসনিয়া ফারিন, আনন্দ খালেদসহ অনেকে।

নির্মাতা জানান, ‘মি. অ্যান্ড মিসেস যন্ত্রণা’ আগামী শনিবার রাত সাড়ে ৮টায় প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা