ছবি: সংগৃহীত
বিনোদন

কেমন প্রেমিক চান সুহানা?

বিনোদন ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খান ও গৌরি খানের কন্যা সুহানা খান প্রায়ই সংবাদের শিরোনামে থাকেন।

আরও পড়ুন: কটাক্ষের শিকার অভিনেত্রী মাহি

সম্প্রতি তিনি একটি নামজাদা প্রসধানীর প্রচারমুখ। খুব শিগগিরই জোয়া আখতারের নতুন সিরিজ ‘দি আর্চিজ’-এর মাধ্যমে অভিনেত্রী হিসেবে হাতেখড়ি হবে সুহানার। পর্দার ভেরোনিকা একাধিক প্রেমের প্রস্তাব পান। কারণ স্কুলেও বেশ বিখ্যাত তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুহানাকে প্রশ্ন করা হয়, ভেরোনিকা কী করবে, যদি দেখে তার প্রেমিক কোনো মেয়েকে প্রেমের প্রস্তাব দিচ্ছে?

আরও পড়ুন: কান্নায় ভেঙে পড়লেন রাখি

এ সময় বুদ্ধিদীপ্ত জবাব দেন শাহরুখকন্যা। ভেরোনিকার কাছে ছেলেদের লম্বা তালিকা আছে, যারা ওর পেছনে হন্যে দিয়ে পড়ে থাকে। প্রেমিক এ রকম করলে নিজেও অন্য ছেলের সাথে বন্ধুত্ব করে নেবে।

তবে বাস্তবের সুহানা একেবারেই আলাদা। তিনি এক পুরুষেই বিশ্বাসী। তার কথায়, ভেরোনিকা এমন করলেও, সুহানা কিন্তু তা কখনোই করবে না। আমার প্রেমিক আমার পেছনে এমন কিছু করছে জানতে পারলে সম্পর্কই ভেঙে দেবো। আমার এমন ছেলে পছন্দ, যে এক নারীর সাথে সারা জীবন কাটাবে।

বলিপাড়ায় গুঞ্জন উঠেছে, অমিতাভ পৌত্র অগস্ত্যের সাথে নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সুহানা। ২০২২ সালের আগস্ট থেকেই নাকি তাদের সম্পর্ক গড়ে উঠেছে। তাদের এই সম্পর্কে রাজি আছে দুই পরিবার। তবে এখনই কিছু প্রকাশ্যে আনতে নারাজ চর্চিত এই জুটি।

আরও পড়ুন: এবার সিঙ্গাপুর মাতাবেন অপু

জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ সিরিজের গল্প বিদেশের কমিক থেকে অনুপ্রাণিত হলেও আর্চি-ভেরোনিকা এবং বেটিকে ষাটের দশকের ভারতে এনে ফেলা হবে। আর্চির চরিত্রে দেখা যাবে অগস্ত্য নন্দাকে এবং বেটি কুপারের চরিত্রে খুশি কাপুর। এই ৩ চরিত্রের ত্রিকোণ বন্ধুত্বের রসায়নই আর্চিস কমিকের মূল আকর্ষণ।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা