ছবি: সংগৃহীত
বিনোদন

কান্নায় ভেঙে পড়লেন রাখি

বিনোদন ডেস্ক: কিছুদিন আগেই ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। মক্কায় পৌঁছে পবিত্র কাবা শরিফের সামনে কাঁদতে দেখা গেল তাকে।

আরও পড়ুন: দেশে মুক্তি পাচ্ছে ‘জওয়ান’ ও ‘অন্তর্জাল’

ইনস্টাগ্রামে প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা যায়, কান্না করে রাখি বলেছেন, সবাই আমার উপর মিথ্যা অপবাদ দিচ্ছে। আমি কোথায় যাবো আল্লাহ! সবাই আমাকে মিথ্যাবাদী বানাচ্ছে।

অভিনেত্রী আরও বলেন, বলিউড স্টার হওয়ার জন্য আদিল আমাকে মিথ্যা বিয়ে করেছে। আল্লাহ আমার সাথে ন্যায় হোক। আমার জীবন ধ্বংস করে দিয়েছে আদিল। আল্লাহ আমি আপনার কাছে এই প্রার্থনা নিয়েই হাজির হয়েছি।

আরও পড়ুন: ১ মিনিটের জন্য নিলেন এক কোটি!

২০২২ সালে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করে আদিল দুরানিকে বিয়ে করেন রাখি। বিয়ের সময় ধর্ম পরিবর্তন করে নিজের নাম বদলে রাখেন ‘ফাতেমা’। যদিও শেষ পর্যন্ত টেকেনি তাদের বিয়ে।

সংসারের কয়েক মাসেই শুরু হয় অশান্তি। স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন, আর্থিক প্রতারণাসহ একাধিক অভিযোগে তোলেন এই অভিনেত্রী। এ ঘটনায় জেলও খাটেন আদিল।

আরও পড়ুন: মিনি ড্রেসে কটাক্ষের শিকার শ্রাবন্তী

সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েই তিনি রাখির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন।

তিনি বলেন, রাখির মতো মাহিলাদের সাথে কথা বলাও বিপজ্জনক। সে তার আগের স্বামীকে ডিভোর্স না দিয়েই আমাকে বিয়ে করেছিলেন। এমনকি সেই স্বামীর সাথে গোপনে সম্পর্কেও রেখেছিলেন। এছাড়া রাখি টাকার জন্য অনৈতিক কাজও করেন বলে অভিযোগ তোলেন আদিল।

আরও পড়ুন: প্রেম ভাঙ্গার কারণ জানালেন জাহ্নবী

এসব অভিযোগের পরই ওমরাহ পালন করতে মক্কায় পৌছান অভিনেত্রী। সেখানে গিয়ে কাবা শরিফের সামনে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন তিনি।

এর আগে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেন রাখি। এতে দেখা যায়, বোরকা ও হিজাব পরা অবস্থায় বিমানে বসে আছেন অভিনেত্রী।

আরও পড়ুন: এবার সিঙ্গাপুর মাতাবেন অপু

এ সময় তিনি বলেন, আমি খুব আনন্দিত। প্রথমবারের মতো ওমরাহ করতে যাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করবো।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা