সংগৃহীত
বিনোদন

দেশে মুক্তি পাচ্ছে ‘জওয়ান’ ও ‘অন্তর্জাল’

বিনোদন ডেস্ক: দেশে একই সাথে মুক্তি পেতে চলেছে সাইবার যুদ্ধ নিয়ে বাংলাদেশের প্রথম থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’ ও বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’। ইতোমধ্যেই ‘অন্তর্জাল’ সেন্সরে ছাড়পত্র পেয়েছে। সিনেমাটি আগামী ৮ সেপ্টেম্বর মুক্তি পাবে।

আরও পড়ুন: ১ মিনিটের জন্য নিলেন এক কোটি!

দীপংকর দীপন ‘অন্তর্জাল’ পরিচালনা ও চিত্রনাট্য করেছেন। সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ নিমার্তার সাথে যৌথভাবে গল্প লিখেছেন। ছবিটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এ বি এম সুমন, সুনেরাহ্‌ বিনতে কামালসহ অনেকেই। আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও।

দীপংকর দীপন জানান, ‘অবশেষে সিনেমাটি মুক্তি পাবে ভেবে ভালো লাগছে। শুনেছি ৮ সেপ্টেম্বর এদেশে শাহরুখ খানের সিনেমা ‘জাওয়ান’ মুক্তি পাবে। নিঃসন্দেহে এটি ভালো সিনেমা। এর সাথে ফাইট করতে হলে প্রচার প্রচারণা নিয়ে আমাদের সেভাবে এগিয়ে যেতে হবে। এরই প্রস্তুতি নিচ্ছি এখন।’

আরও পড়ুন: মিনি ড্রেসে কটাক্ষের শিকার শ্রাবন্তী

জটিল কোনো বিষয় হবে না বলে দর্শকদের আশ্বস্ত করে দীপন জানান, ‘বলে রাখি, আইটি মোটেও গুরুগম্ভীর বিষয় নয়। এখানে গতি রয়েছে। সবার সিনেমা এটা। সাধারণ মানুষ আইটি বা হ্যাকিং বিষয়টা যেন সহজে বুঝতে পারে, সেভাবে গল্পটি সাজানো হয়েছে। এ বিষয়টিকে সহজ করার জন্য আমাদের অনেক কঠিন সময় পার করতে হয়েছে।’

সিনেমাটিতে সিয়াম আহমেদ লুমিন নামে চরিত্রে অভিনয় করেছেন। এ চরিত্রটি দেশের জন্য সর্বাদা নিজেকে নিয়োজিত রাখে। নিশাদ চরিত্রে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে দেখা যাবে। অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকে সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে।

আরও পড়ুন: প্রেম ভাঙ্গার কারণ জানালেন জাহ্নবী

এছাড়াও এ সিনেমায় বিশেষ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন, কিটো ভাই মাশরুর এনান, অমিত সিনহা, রওনক হাসান, মোহাম্মদ আলী হায়দারসহ অনেকে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা