ছবি: সংগৃহীত
বিনোদন

সম্মাননা পেলেন তানজিন তিশা

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা তার নিয়মিত অভিনয়ে অনেকের মনে মুগ্ধতা ছড়াচ্ছেন ও অনুপ্রেরণা জোগাচ্ছেন। শোবিজ অঙ্গনে অবদানের স্বীকৃতি স্বরূপ এবার ‘উইমেন অব ইন্সপিরেশন’ সম্মাননায় ভূষিত হলেন তিনি।

আরও পড়ুন: ফের কলকাতায় সরব হচ্ছেন ফারিয়া

শনিবার (২৬ আগস্ট) রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) কর্তৃক পঞ্চমবারের মতো এ অনুষ্ঠান আয়োজিত হয়।

এ দিন নিজ নিজ কর্মক্ষেত্রে অবদান রাখায় তিশাসহ ১২ জন নারীকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আরও পড়ুন: দেবের প্রশংসা করলেন অরিজিৎ

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে ও বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের সমন্বয় বিভাগের উপ-প্রধান করিন হেনচোজ পিগনানি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেসিআই বাংলাদেশের সভাপতি জিয়াউল হক ভূঁইয়া। পরিচালনার দায়িত্বে ছিলেন জেসিআই বাংলাদেশের সহ-সভাপতি তাসনুভা আহমেদ এবং আহ্বায়ক হিসেবে ছিলেন জেসিআই বাংলাদেশের সহ-সভাপতি আরেফিন রাফি আহমেদ।

জেসিআইয়ের পক্ষ থেকে বলা হয়, পুরস্কারপ্রাপ্ত নারীরা তাদের নেতৃত্বগুণ, লক্ষ্যের প্রতি অসামান্য উৎসর্গ এবং অগণিত মানুষকে তাদের কাজের মাধ্যমে অনুপ্রাণিত করেছেন।

আরও পড়ুন: ওমরায় যাচ্ছেন রাখি সাওয়ান্ত

তিশা জানান, ‘উইমেন অব ইন্সপিরেশন’-এই সম্মাননাটা সত্যিকার অর্থেই নারীদেরকে নিজ নিজ কর্মক্ষেত্রে আরও ভালো কিছু করতে উৎসাহিত করবে। অন্যান্য অনেক সম্মাননার চেয়ে এটা অনেক আলাদা এবং সম্মানের।

তিনি আরও বলেন, বিনোদন জগতে আমার অবদানকে মূল্যায়ন করে, এমন একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে সম্মাননা প্রদান করায় কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ।

আরও পড়ুন: দুই বাংলা থেকেই প্রস্তাব পাচ্ছেন ইধিকা

এ বছর পুরস্কারপ্রাপ্ত অন্যান্যদের মধ্যে ছিলেন- শিক্ষা ক্ষেত্রে মুনজেরিন শহীদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে সারাবন তহুরা তুরিন, বাণিজ্য ক্ষেত্রে ফাদিয়া খান, করপোরেট ক্ষেত্রে ফারহা নাজ জামান, খেলাধুলায় রূপনা চাকমা, স্টার্টআপ ক্ষেত্রে সাদিয়া হক, শিল্প ও সাহিত্য ক্ষেত্রে রোকেয়া সুলতানা, ব্যাংকিং ক্ষেত্রে নুরুন নাহার বেগম, চিকিৎসা উদ্ভাবনে ডা. সায়েবা আর্থতার, উঠতি নারী নেতৃত্বে শবনম ওয়াজেদ এবং আজীবন সম্মাননা দিলারা জামান।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা