সংগৃহীত ছবি
জাতীয়

'জুলাই বিপ্লবে' সাহসী ভূমিকা রাখায় ১৩ সাংবাদিককে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক : জুলাই বিপ্লবে গণমাধ্যমে সাহসী ভূমিকা পালন করায় খবর সংযোগের সিনিয়র সাব-এডিটর মো. নাঈমসহ ১৩ সাংবাদিককে সম্মাননা দিয়েছে মাস্তুল ফাউন্ডেশন।

আরও পড়ুন : নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দিয়ে সরে যাব

শনিবার (১৪ ডিসেম্বর ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে মতবিনিময় ও ‘নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাদের এ সম্মাননা তুলে দেয়।

এসময় জুলাই গণ-অভ্যুত্থানে রাজপথে থাকা সাংবাদিকরা তাদের জীবনের মর্মান্তিক ঘটনার স্মৃতিচারণে অব্যক্ত অনুভূতি প্রকাশ করেন।

আরও পড়ুন : নতুন দেশ গড়তে রাষ্ট্রপতির আহ্বান

জুলাই বিপ্লবে ‘সাহসী যোদ্ধা’ হিসেবে সম্মাননা পেয়েছেন কালবেলার লিড মোজো রিপোর্টার আকরাম হোসেন, দৈনিক সংগ্রামের সিনিয়র রিপোর্টার নাছির উদ্দিন সোয়েব, দেশ টিভির রিপোর্টার হাসান মাহমুদ, যমুনা টিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট ইসমাইল হোসেন জনি, দৈনিক জনকণ্ঠের ফটো সাংবাদিক সুমন্ত চক্রবর্তী, বাংলাদেশ টাইমসের মাল্টিমিডিয়া রিপোর্টার আরেফিন ইমন, চ্যানেল আইয়ের সাংবাদিক আক্তার হাবিব, এসএ টিভির মাল্টিমিডিয়া রিপোর্টার রহমতউল্লাহ, কালের কণ্ঠের ফটো সাংবাদিক মনজুরুল করিম, একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার নাদিয়া শারমিন, মাই টিভির ভিডিও জার্নালিস্ট মো. হাসান বিশ্বাস, বার্তা বাজারের স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম জুয়েল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি আহম্মদ ফয়েজ, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহীদুল আলম।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা