বিনোদন

শাকিবের আসন্ন সিনেমাটি কালা জাহাঙ্গীরের জীবনীনির্ভর নয়

বিনোদন প্রতিবেদক

সম্প্রতি নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক শাকিব খান। ক্রিয়েটিভ ল্যান্ড প্রযোজিত সিনেমাটি নির্মাণ করবেন আবু হায়াত মাহমুদ। সিনেমার নাম ঘোষণা না হলেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ায়, ছবিতে নব্বই দশকের আলোচিত শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করবেন শাকিব। এ বিষয়ে তখন কোনো মন্তব্য না করলেও এবার খবরটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছেন আবু হায়াত মাহমুদ এবং সিনেমার প্রযোজক শিরিন সুলতানা। আজ বুধবার এক লিখিত বিবৃতিতে তাঁরা বিষয়টি নাকচ করেন।

লিখিত বিবৃতিতে পরিচালক ও প্রযোজক জানান, ‘মেগাস্টার শাকিব খানকে নিয়ে আমরা যে সিনেমাটি করতে যাচ্ছি, সেটি নিয়ে কিছু ভুল তথ্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বলা হচ্ছে, আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি, সেটা কালা জাহাঙ্গীর নামক ব্যক্তির জীবনীনির্ভর, এই তথ্যটি একেবারে সঠিক নয়। আমাদের প্রোডাকশন হাউস ‘‘ক্রিয়েটিভ ল্যান্ড” এবং পরিচালক আবু হায়াত মাহমুদের পক্ষ থেকে এ ধরনের কোনো মন্তব্য কোথাও দেওয়া হয়নি।’
বিবৃতি আরও লেখা হয়, ‘পরিষ্কারভাবে জানাচ্ছি, আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি, সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনীনির্ভর নয়। গুলিস্তান টু গুলশান সব ধরনের দর্শকের উপভোগের কথা মাথায় রেখে আমরা লার্জার দ্যান লাইফ স্কেলে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। এটি ৯০ দশকের ঢাকাকে কেন্দ্র করে একটি গল্প, যেখানে ক্রাইম, লাভ-অ্যাকশন-ইমোশন, ফ্যামিলি ড্রামা সবকিছুই থাকবে। আমরা অনুরোধ জানাচ্ছি, আমাদের অফিশিয়াল স্টেটমেন্ট ব্যতীত অন্য কোথাও থেকে পাওয়া তথ্যের ওপর আপনারা বিশ্বাস করে বিভ্রান্ত হবেন না।’

এতে আরও লেখা হয়, ‘পুরোদমে আমাদের সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে। সিনেমাটি দর্শকনন্দিত ও সার্বিকভাবে সফল করতে দেশ ও দেশের বাইরে আমাদের একাধিক টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
আগামী মাসেই সিনেমার নাম ঘোষণার কথা জানানো হয় বিবৃতিতে। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে লেখা হয়, ‘আসছে আগস্টে আমরা সিনেমার নাম ঘোষণা করব, বাড়তি চমক হিসেবে আরও কিছুও থাকতে পারে। মেগাস্টার শাকিব খানকে চুক্তিবদ্ধ করার সময় আমাদের প্রতি আপনারা যে বিশ্বাস রেখেছেন, ভালোবাসা ও সমর্থন দিয়ে এসেছেন, প্রত্যাশা রাখি পুরো জার্নিতে এবং রিলিজের পরেও একইভাবে আপনাদের ভালোবাসা ও সমর্থন পাব।’
এর আগে নির্মাতা জানান, অক্টোবরে সিনেমার শুটিং শুরু হবে। মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে। তবে ছবিসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এক মাস পিছিয়ে নভেম্বরে এর শুটিং শুরু হবে। আবু হায়াত মাহমুদ এক যুগের বেশি সময় ধরে নাট্যাঙ্গনে কাজ করেন। তিনি আড়াই শতাধিক নাটক, একাধিক ওটিটি কনটেন্টসহ ডকুফিল্ম নির্মাণ করেছেন।


সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা