বিনোদন

তারা সুতারিয়ার ‘তুমি আমার’

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া তাঁর সর্বশেষ মিউজিক ভিডিও ‘থোড়ি সি দারু’ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছিলেন। পাঞ্জাবি গায়ক এপি ধিল্লো ও গায়িকা শ্রেয়া ঘোষালের গানের ভিডিওতে এপির সঙ্গে তারার রসায়ন ছিল চর্চায়। তবে এবার তারার সঙ্গে আলোচনায় অভিনেতা বীর পাহাড়িয়া। দুজনে যে সম্পর্কে জড়িয়েছেন, তারার নতুন ইনস্টাগ্রাম পোস্ট তারই প্রমাণ। মনে করা হচ্ছে, এই পোস্ট দিয়ে কার্যত সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন তাঁরা। খবর হিন্দুস্তান টাইমসের


তারা সম্প্রতি এপি ধিল্লোর সঙ্গে ‘থোড়ি সি দারু’র কিছু ছবি পোস্ট করেছেন, যেখানে তিনি একটি সোনালি রঙের ব্যাকলেস, হাল্টার-নেক মিনি ড্রেস পরে আছেন। পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে বীর পাহাড়িয়া মন্তব্য করেছেন, ‘মাই’।


সঙ্গে একটি তারকা ও রেড হার্টের ইমোজি। তারা সেটির জবাবে লিখেছেন, ‘মাইন’। সঙ্গে জুড়ে দিয়েছেন লাল হৃদয়ের ইমোজি। তারার ‘তুমি আমার’ মন্তব্য সোশ্যাল মিডিয়ায় উন্মাদনা ছড়িয়েছে। প্রশ্ন উঠছে যে তাহলে কি সম্পর্কে পড়ল সিলমোহর?

আদর জৈনের সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই তারা ও বীরের সম্পর্কের গুজব ছড়িয়ে পড়ে। দুজনকে একই রেস্তোরাঁয় ডিনার সারতে দেখা যায়।

এ ছাড়া বলিউডের বিভিন্ন সিনেমার প্রিমিয়ার ও অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে দুই তরুণ অভিনয়শিল্পীকে। তবে নিজেদের সম্পর্কের কথা কেউই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি। মনে করা হচ্ছে, পোস্টে প্রতিক্রিয়া আর পাল্টা প্রতিক্রিয়া দিয়ে এবার তাঁরা সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা