বিনোদন

দাউদ ইব্রাহিমের কারণে হারিয়ে যান এই অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদক

১৯৮৮ সালের হিন্দি হরর সিনেমা ‘ভিরানা’ মুক্তির পর এক রাতেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন অভিনেত্রী জেসমিন ধুন্না। কিন্তু জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেই তিনি হঠাৎই বলিউড থেকে হারিয়ে যান। নানা জল্পনা-কল্পনা আজও ঘিরে আছে তাঁর চলে যাওয়া নিয়ে। বহু সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, ‘ভিরানা’ মুক্তির পর জেসমিনের প্রতি অন্ধ মোহগ্রস্ত হয়ে পড়েছিলেন কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম। তিনি নাকি জেসমিনকে প্রেমের সম্পর্কে জড়াতে বাধ্য করার চেষ্টা করেন, এমনকি তাঁর লোকজন দিয়ে জেসমিনকে অনুসরণও করাতেন।


জেসমিন ধুন্নার ক্যারিয়ার বলিউডে দীর্ঘস্থায়ী না হলেও তাঁর গল্প আজও আলোচনার বিষয়। ১৯৭৯ সালে মাত্র ১৩ বছর বয়সে ভিনোদ খান্নার সঙ্গে ‘সরকারি মেহমান’ ছবির মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। এরপর ১৯৮৪ সালে ‘ডিভোর্স’ ও ১৯৮৮ সালে ‘ভিরানা’—এই তিন ছবিই তাঁর ক্যারিয়ারে যুক্ত হয়। এরপরই তিনি হঠাৎই হারিয়ে যান রূপালি পর্দা থেকে। ‘ভিরানা’র পর তাঁর সম্পর্কে আর কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

অনেকেই মনে করেন, দাউদ ইব্রাহিমের হুমকি ও হেনস্তার কারণেই অভিনয় ছেড়ে দেন জেসমিন। তখনকার দিনে দাউদের ছায়া বলিউডে বেশ জোরালো ছিল। তাঁর মতো এক মাফিয়া ডনের নজরে পড়া মানেই এক ভয়ংকর বাস্তবতা। অনেকে মনে করেন, এই মানসিক চাপে বলিউড থেকে সম্পূর্ণ সরে যান অভিনেত্রী।

৩৭ বছর ধরে তিনি যেন আক্ষরিক অর্থেই ‘গায়েব’। বহু সংবাদমাধ্যমে নানা রকম দাবি উঠলেও নিশ্চিত করে কেউ বলতে পারেননি, তিনি এখন কোথায়, কী করছেন। ২০১৭ সালে ‘ভিরানা’র পরিচালক শ্যাম রামসে এক সাক্ষাৎকারে জানান, জেসমিন এখনো জীবিত এবং মুম্বাইতেই থাকেন। মা মারা যাওয়ার পর তিনি অভিনয় ছেড়ে দেন বলেও জানান শ্যাম।

তবে আরও কিছু প্রতিবেদনে দাবি করা হয়, ‘ভিরানা’র কিছুদিন পরই জেসমিন বিয়ে করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং সেখানেই এখন ব্যবসা পরিচালনা করছেন। অভিনেতা হেমন্ত বীরজে, যিনি ‘ভিরানা’তে জেসমিনের সহ-অভিনেতা ছিলেন, তিনিও ২০২৪ সালে এক সাক্ষাৎকারে বলেন, ‘জেসমিন এখন যুক্তরাষ্ট্রে থাকেন, ওর মুম্বাইতেও একটা বাড়ি আছে, মাঝেমধ্যে আসেন।’

তবে জেসমিন ধুন্না এখনো জনসমক্ষে আসেননি। না কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়, না কোনো ছবিতে দেখা যায় তাঁকে। দাউদ ইব্রাহিমের ছায়া থেকে রক্ষা পেতেই হয়তো তিনি নিজেকে আড়ালে নিয়ে গিয়েছিলেন, আর আজও সেই আড়ালেই রয়ে গেছেন এই রহস্যময় অভিনেত্রী।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা