বিনোদন

আরেক মৃত্যুতে পেছাল অড সিগনেচারের ফেরা

নিজস্ব প্রতিবেদক

গত বছর সিলেটে এক কনসার্টে যাওয়ার পথে নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় অড সিগনেচার ব্যান্ডের গিটারিস্ট ও ভোকালিস্ট আহাসান তানভীর পিয়াল এবং মাইক্রোবাসের চালক নিহত হন। আহত হন ব্যান্ডের আরও তিন সদস্য। এরপর অনির্দিষ্টকালের বিরতিতে যায় ব্যান্ডটি। এক বছর পর আগামী মাসে ফেরার কথা থাকলেও আবারও মৃত্যুর কারণে কনসার্ট পিছিয়ে গেল। এবার মারা গেছেন রক ব্যান্ড ওন্ড-এর ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দপ্রকৌশলী এ কে রাতুল, যিনি আসন্ন কনসার্টে সাউন্ডের দায়িত্বে ছিলেন। কনসার্ট স্থগিতের খবরটি ফেসবুকে জানিয়েছে ব্যান্ডটি।


ব্যান্ডটি তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘গতকাল (রোববার) আমরা আমাদের খুব কাছের একজন বড় ভাইকে হারিয়েছি। আমাদের ১ আগস্টের কামব্যাক শোতে সাউন্ডের দায়িত্বে থাকার কথা ছিল রাতুল ভাইয়ের এবং সেই শোতে রাতুল ভাই থাকবেন না, ব্যাপারটা মেনে নেওয়া এ মুহূর্তে আমাদের পক্ষে অসম্ভব। কিছুদিন আগে মাইলস্টোন ট্র্যাজেডি এবং গতকাল রাতুল ভাই। এই মৃত্যুগুলো আমাদের মানসিকভাবে ভোগাচ্ছে এবং আমরা চাই না আমাদের ফিরে আসার আনন্দটা এতগুলো শোকের মধ্য দিয়ে হোক। তাই আমরা আরও কিছুদিন সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে।’


ফেসবুকে ব্যান্ডটি জানিয়েছে, এটা সাময়িক স্থগিত। চলতি মাসেই কনসার্টটি আয়োজন করা হবে। ব্যান্ডটি লিখেছে, ‘১ তারিখের শো আমরা সাময়িকভাবে স্থগিত করছি। তবে আপনাদের কথা দিচ্ছি, শো হবে এবং তা আগস্ট মাসেই হবে। নিজেদের আরেকটু গুছিয়ে নিয়ে শিগগিরই আমরা পরবর্তী তারিখ জানিয়ে দেব।’
‘অড সিগনেচার দ্য কামব্যাক’ শিরোনামের কনসার্টটি ১ আগস্ট রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে (কেআইবি) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
রক ব্যান্ড ওন্ড-এর ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দপ্রকৌশলী এ কে রাতুল চিত্রনায়ক জসীমের মেজ ছেলে। রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেল পাঁচটার দিকে মারা যান তিনি। গতকাল সোমবার সকালে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন রাতুল। বাবা জসীমের কবরেই সমাহিত করা হয়েছে তাঁকে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা