শিক্ষা

ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালে জবি শিক্ষার্থীদের ‘স্টোরি অফ এ স্টোন’

জবি প্রতিনিধি : আসন্ন ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের নির্মিত মাইক্রো ফিল্ম 'স্টোরি অফ এ স্টোন'। চলচ্চিত্রটি আগামী ২৩ জানুয়ারি বিকাল ৫ ঘটিকায় শাহবাগ কেন্দ্রীয় পাঠাগারের অডিটোরিয়ামে প্রদর্শিত হবে।

এর আগে দেশের বাইরে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সুনাম অর্জন করলেও এবারই নিজ দেশে প্রথম চলচ্চিত্রটি এত বড় আসরে প্রদর্শিত হবে। চলচ্চিত্রটি উৎসবের ‘শর্ট এন্ড ইনডিপেন্ডেন্ট সেকশন’ এ লড়াই করবে। ৬০ সেকেন্ডের এই চলচ্চিত্রটি উৎসবের সবচেয়ে স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র।

চলচ্চিত্রটির পরিচালক ছিলেন রওনাকুর সালেহীন, সহকারী পরিচালক সাদমান শিহির, চিত্রগ্রাহক ধ্রুব সেন। তারা তিনজনই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী। এছাড়াও সম্পাদনা করেছেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান আল মিরাজ আর স্টোন আর্টিস্ট ছিলেন শিশির আহমেদ। তারা সকলেই সঙ্গীত ও চারুকলা বিভাগের শিক্ষার্থী।

মাইক্রো ফিল্মটি সম্পর্কে পরিচালক রওনাকুর সালেহীন বলেন, “জগতে কিছুই অপ্রয়োজনীয় নয়। আপনি কোনো বস্তুকে অপ্রয়োজনীয় মনে করে উপেক্ষা করতেই পারেন তবে সেই বস্তুর অবশ্যই গুরুত্ব রয়েছে হয়ত ভিন্ন কোনো ব্যক্তি বা সমাজের কাছে। উচ্চতর দর্শন ও দৃষ্টিকোণ দিয়ে পর্যবেক্ষণ করলে সামান্য একটি পাথরেও শিল্প খুঁজে পাওয়া যায়।”

চলচ্চিত্রটির সহকারী পরিচালক সাদমান শিহির বলেন, "আমাদের চিন্তা ছিলো খুব অল্প সময়ের মধ্যেই ব্যতিক্রম কিছু করা। চলচ্চিত্রটি মাত্র ৬০ সেকেন্ড হলেও এর ভাবার্থ অন্যসব ৬০ মিনিটের চলচ্চিত্রের চেয়ে কোনো অংশেও কম নয়। এর আগেও বেশ কয়েকটি প্রদর্শনিতে দর্শক ও সমালোচক উভয়ই আমাদের এই ব্যতিক্রমী গল্পটিকে পছন্দ করেছেন। সবাই আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই চলচ্চিত্রটির প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন।”

উল্লেখ্য, ৬০ সেকেন্ড ফিল্ম ফেস্টিভাল ব্যানারে ব্যাংকক, ড্রিম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল কলকাতা, খুলনা ইউনিভার্সিটি ইনডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভালে দর্শকদের মন জয় করার পাশাপাশি পাকিস্তান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ৬০ সেকেন্ড ক্যাটাগরিতে ফাইনালিস্ট হবার গৌরব অর্জন করে।

উল্লেখ্য যে, ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মোট ৭২ টি দেশের বিভিন্ন ধাঁচের মোট ২২৭ টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা