শিক্ষা

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে অব্যাহতি

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোনা : নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী নাসির উদ্দিনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে রেজিস্ট্রারের দাবি, নানা অনিয়ম ও দুর্নীতির পথকে সুগম এবং শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রজেক্ট নয়ছয় করতেই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া রেজিস্ট্রার কাজী নাসির উদ্দিন বলেন, ‘টেন্ডার ড্রপ, ট্রেজারারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পার্টটাইম কাজ, নিয়োগসহ নানা অনিয়ম করতে না দেওয়ায় এবং সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সব তথ্য চলে যাওয়ার ভয়ে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

কাজী নাসির উদ্দিন বলেন, ‘প্রথমত গত বৃহস্পতিবার টেন্ডার আহ্বান করা হয়েছে। আমাকে অব্যাহতি দিয়েছে। কারণ বেশ কিছু গোপনীয় বিষয় থাকে। এগুলো ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানিয়ে দিলে সে অনুযায়ী টেন্ডার সাবমিট করবে। একটি বড় অংকের লেনদেনের মাধ্যমে কাজ পাবে লিঁয়াজোকারী প্রতিষ্ঠান।’

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. রফিকুল্লাহ খান মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে অব্যাহতির খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রেজিস্ট্রারকে অব্যহতি দেওয়া হয়েছে। আমি তাকে প্রেষণায় নিয়োগ দিয়েছিলাম, আবার প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায় আইনগত ব্যবস্থায় অব্যাহতি দিয়েছি। ইউজিসি, পরিকল্পনা মন্ত্রণালয়সহ আরও অনেকেই তার ওপরে নানা আচরণে বিরক্ত। সিন্ডিকেটও বিষয়টি অবহিত আছেন।’

ভিসি আরও বলেন, ‘এলাকার দীর্ঘদিনের স্বপ্ন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়। দুই একজনের কারণে তা নস্যাৎ হতে দিতে পারি না। আমাকে রাষ্ট্রপতি মহোদয় নিয়োগ দিয়েছেন, এ পদ এবং বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ধরে রাখতে হবে আমাকে।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা