শিক্ষা

মায়ের সঙ্গে অভিমান করে ইবি শিক্ষার্থীর আত্মহত্যা 

ইবি প্রতিনিধি, কুষ্টিয়া : মায়ের সঙ্গে অভিমান করেই আত্মহত্যার পথ বেছে নিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

শনিবার (২ জানুয়ারী) সন্ধ্যা সাতটার দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দেন তিনি। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফাবিহা সুহা নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্রী। সুহা ঝিনাইদহ জেলার আদর্শপাড়া গ্রামের এডভোকেট শেখ সেলিমের বড় কন্যা ।

প্রতিবেশীদের তথ্য মতে, খালার বিবাহ বিচ্ছেদের পর তাদের বাড়িতেই খালাতো বোন থাকতেন। সুহার অভিযোগ ছিল তার মা তার থেকে খালাতো বোনকে বেশি প্রাধান্য দিতেন। এ নিয়ে মায়ের সঙ্গে প্রতিনিয়ত কথা কাটাকাটি হতো তার। গত শুক্রবার তার মা তাকে এ নিয়ে বকাঝকা ও মারধর করেন।

এর একদিন পর তার বাবা-মায়ের মধ্যে কলহের সৃষ্টি হয়। পারিবারিক কলহ ও মায়ের ওপর অভিমান থেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা প্রতিবেশীদের। সুহার মাও তাকে বকাঝকার বিষয়টি স্বীকার করেছেন।তবে এ থেকে আত্মহত্যা করতে পারে বিষয়টি অকল্পনীয় ছিল তার মায়ের।

এদিকে সুহার আত্মহত্যার ঘটনায় ক্যাম্পাসে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ও উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান। এক শোকবার্তায় তারা নিহতের বিদেহী আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এদিকে সুহার মৃত্যুর বিষয়টি কোনভাবেই মেনে নিতে পারছেন না তার সহপাঠীরা।

এনিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, এটি খুবই দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। এমন ঘটনা কখনও কাম্য নয়। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। এ ধরনের আত্মহত্যায় অকাল মৃত্যুর পুনরাবৃত্তি চাই না।

এদিকে রোববার (৩ জানুয়ারী) বাদ জোহর বাড়ির সামনে ওয়াজের আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাযা অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

সান নিউজ/এএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা