শিক্ষা

ভর্তি পরীক্ষার বিষয়ে ফের সতর্ক করলো মাউশি

নিজস্ব প্রতিবেদক : আগামী ২০২১ শিক্ষাবর্ষে ভর্তির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া নির্দেশনা মানছে না দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। এ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে ফের সতর্ক করেছে মাধ্যমিক ও উচ্চ অধিদফতর (মাউশি)।

বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির কারণে এ বছর সরাসরি ভর্তি পরীক্ষা বাতিল করে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু দেশের বিভিন্ন জায়গায় লটারির পরিবর্তে গোপনে ভর্তি পরীক্ষা নিচ্ছে কিছু কিছু প্রতিষ্ঠান।

এর পরিপ্রেক্ষিতে রোববার (৩ জানুয়ারি) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

মাউশির পরিচালক প্রফেসর বেলাল হোসাইন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, করোনার কারণে সর্বস্তরে লটারির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব লটারির ভর্তি তদারকি ও পরিবীক্ষণ কমিটিকে অবহিত করে প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করতে হবে।

একইসঙ্গে ঢাকা মহানগরীসহ দেশের কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ২০২১ সালের লটারি মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ার ক্ষেত্রে পূর্বের জারি করা নির্দেশনা অনুসরণ করছে না, যা অনভিপ্রেত।

জানা গেছে, দেশের বিভিন্ন স্কুলে লটারি না করে শিক্ষার্থীদের স্কুলে ডেকে এনে ভর্তি পরীক্ষা ও ভাইভা নেয়া হচ্ছে। মাউশি অধিদফতরে এ ধরনের অভিযোগ আসার পর এমন নির্দেশনা দেয়া হলো।

এর আগে ১২ ডিসেম্বর (শনিবার) ২০২১ শিক্ষাবর্ষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারিতে ভর্তির নির্দেশনা জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। মাউশির উপ-পরিদর্শক (কলেজ-২) মো. এনামুল হক হাওলাদার স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছিল, করোনাভাইরাসের কারণে ২০২১ শিক্ষাবর্ষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

২০২১ শিক্ষাবর্ষে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারির মাধ্যমে ভর্তি ফি ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তি নীতিমালা-২০২০ অনুযায়ী বেসরকারি বিদ্যালয়গুলো নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তির কার্যক্রম লটারির মাধ্যমে পরিচালনা করবে। ভর্তির ক্ষেত্রে নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করতে হবে।

ভর্তির ক্ষেত্রে নির্দেশনাগুলো হলো-

১) লটারির তারিখ নির্ধারণ করে ভর্তি তদারকি ও পরিবীক্ষণ কমিটিকে অবহিত করতে হবে;

২) স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে লটারি কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করতে হবে;

৩) লটারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নীতিমালা অনুযায়ী গঠিত ভর্তি তদারকি ও পরিবীক্ষণ, বিদ্যালয়ের ভর্তি পরিচালনা কমিটি, অভিভাবক প্রতিনিধি, ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করতে হবে;

৪) করোনা পরিস্থিতির কারণে জনসমাগম এড়ানোর লক্ষ্যে লটারির প্রক্রিয়াটি ফেসবুক লাইভে অথবা অন্য কোনো সামাজিক মাধ্যমে সরাসরি প্রচারের ব্যবস্থা করতে হবে;

৫) সর্বোপরি লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়াটি যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সেটা নিশ্চিত করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা বেসরকারি স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তি নীতিমালা (সংশোধিত)-২০২ যথাযথ অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করতে হবে।

সান নিউজ/আরআই/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা