ছবি : সংগৃহিত
অপরাধ
ঠাকুরগাঁওয়ে আদিবাসী হত্যাকাণ্ড

জমি নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে খুন

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জমি জমা নিয়ে বিরোধের জের ধরে আদিবাসী স্টিফান তিরকি’র (৪৮) মৃত্যূ হয়েছে বলে দাবি করেছেন পুলিশ সুপার উত্তম কুমার পাঠক।

আরও পড়ুন: স্ত্রীর প্রেমিকের হাতে প্রবাসী স্বামী খুন

রোববার (২০ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ের এ তথ্য জানানো হয়।

ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার।

ব্রিফিংয়ে ডিবি পুলিশের ওসি মো: আনোয়ারুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ কবির সহ ঠাকুরগাঁও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: উলিপুরে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৫

বক্তব্যে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, স্টিফান তিরকি একজন শেলোমেশিন মেকার। দীর্ঘদিন থেকে তার পার্শ্ববর্তী এলাকার গ্রাবীয়েল ওরফে গাবে টপ্পো ও জুলিয়ান টপ্পোর সাথে জমি দখলের চুক্তির টাকা নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় উল্লেখিত ২ জন স্টিফান তিরকিকে একাধিকবার মারপিটও করে।

শুক্রবার (১৮ আগস্ট) ঘটনার দিন রাতে গ্রাবীয়েল ওরফে গাবে টপ্পো ওই এলাকার রবি ড্রাইভারের বাড়ির সামনে রাস্তায় স্টিফান তিরকির তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে স্টিফান তিরকির কাছে থাকা স্ক্রু ড্রাইভার গ্রাবীয়েল ওরফে গাবে কেড়ে নিয়ে তার বুকে আঘাত করে পালিয়ে যায়।

আরও পড়ুন: কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ১

স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী ভেরনিকা খালকো বাদী হয়ে গ্রাবীয়েল ওরফে গাবে ও জুলিয়ান টপ্পোর নাম উল্লেখ করে অজ্ঞাতদের আসামি করে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন: ৭০ লিটার চোলাই মদসহ আটক ৩

পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত গ্রাবীয়েল ও জুলিয়ান টপ্পোকে গ্রেফতার করে। ২০ আগস্ট (রোববার) আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা