ছবি: সংগৃহীত
অপরাধ

স্ত্রীর প্রেমিকের হাতে প্রবাসী স্বামী খুন

জেলা প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়া প্রেমিকের হাতে খুন হয়েছেন দুবাই প্রবাসী স্বামী আলাউদ্দিন বেপারী (৩৪)। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ১

শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মজিল হক বেপারী কান্দি গ্রামের ৩ রাস্তার মোড়ে এ ঘটনা ঘটেছে।

নিহত আলাউদ্দিন ঐ গ্রামের মুকবুল হক বেপারীর ছেলে।

আটককৃতরা হলেন- একই গ্রামের বায়দুল্লাহ মৃধার ২ ছেলে আব্দুল্লাহ মৃধা (২৫) ও রিফাত মৃধা (২০)।

আরও পড়ুন: দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫

একই গ্রামের সাদেক প্রধানীয়ার ছেলে কিরন প্রধানীয়া (২২) মারামারি ছাড়াতে গিয়ে আহত হয়েছেন। বর্তমানে তিনি চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত প্রবাসীর মরদেহ একই হাসপাতালের মর্গে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলাউদ্দিন দীর্ঘদিন ধরে দুবাই থাকায় তার স্ত্রী রুমা আক্তার (২৮) ২ ছেলে-মেয়ে নিয়ে বাড়িতে থাকতেন। আলাউদ্দিন বেপারীর একটি দোকান ভাড়া নিয়ে টেইলার্সের ব্যবসা করতেন অভিযুক্ত আব্দুল্লাহ।

আরও পড়ুন: নওগাঁয় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভাড়া তোলা ও কাপড় সেলাই করতে গিয়ে রুমার সাথে আব্দুল্লাহর সম্পর্কের উন্নতি হয়। আলাউদ্দিন দেশে ফেরার পর আব্দুল্লাহ ও রুমার প্রেমের সম্পর্ক জানাজানি হলে স্থানীয় মুরব্বিরা বিষয়টি নিয়ে উভয়পক্ষকে বাড়াবাড়ি করতে নিষেধ করেন।

কিন্তু তারা এই বিষয়টি নিয়ে আবার তর্কে জড়িয়ে পড়লে আব্দুল্লাহ হাতে থাকা কাপড় কাটার কাঁচি দিয়ে আলাউদ্দিনের ঘাড়ে আঘাত করেন। এতে স্থানীয়রা ছাড়াতে গেলে তারাও আহত হয়েছেন। আলাউদ্দিনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে রেলওয়ে বুকিং সহকারী নিহত

নিহতের স্ত্রী জানান, আব্দুল্লাহ আমার একটি গোপন ছবি দিয়ে দীর্ঘদিন জ্বালাতন করতো। ফেসবুকে ছবি ভাইরাল করার ভয়ও দেখাতো। আজ আমার মোবাইলে সেই ছবি দিয়েছে। আমার স্বামীকে দেখানোর জন্য ছবিটি আমি ডিলেট করিনি। মূলত সেই ছবি নিয়ে এই ঘটনা ঘটেছে।

মো. তাহের আলী নামে স্থানীয় একজন জানান, পরকীয়া প্রেমের কারণে এমন ঘটনা ঘটেছে। আব্দুল্লাহ আলাউদ্দিন বেপারীর ঘাড়ে কাঁচি ঢুকিয়ে হত্যা করেছে। এ রকম ঘটনা যেন আর না ঘটে, সেজন্য সঠিক তদন্তে করে দোষীদের বিচার দাবি করছি।

আরও পড়ুন: নববধূকে ট্রিট দিতে নিয়ে ভাগিয়ে নিল তরুণ

নিহতের ছোট বোন তানজিলা আক্তার বলেছেন, আব্দুল্লাহ ও রুমা প্রেম করে। বিষয়টি নিয়ে বিচার-সালিশ হয়েছে। সেখানে সর্তক করে দেওয়া হয়েছিল আব্দুল্লাহকে। তার ভাইয়ের হত্যাকারী আব্দুল্লাহ মৃধা, তার ভাই রিফাত মৃধা ও রুমা আক্তারের উপযুক্ত বিচার চাই।

এ নিয়ে শরীয়তপুরের সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্চ সার্কেল) মুসফিকুর রহমান জানান, আলাউদ্দিনকে কাঁচির আঘাতে খুন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। আলাউদ্দিনের স্ত্রী সাথে আব্দুল্লাহর প্রেমের সম্পর্ক ছিল বলে জানতে পেরেছি।

আরও পড়ুন: ছোট যমুনায় ভাসছিল বৃদ্ধার মরদেহ

এলাকার মুরব্বিরাও তাদের পরকীয়া প্রেমের বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছিল।

মুরব্বিদের সিদ্ধান্ত ছিল, যে যার মত থাকবে। এরপরও কথা কাটাকাটির এক পর্যায়ে পরকীয়া প্রেমিকের হাতে খুন হয়েছেন আলাউদ্দিনা। মামলা হওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা