ছবি : সংগৃহিত
অপরাধ

উলিপুরে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৫

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে পৃথক দু'টি অভিযানে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১৩২ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ১

শনিবার (১৯ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মশিউর রহমান, এএসআই সোহাগ পারভেজ সহ সংগীয় ফোর্স তবকপুর ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশার সিটের নিচে বিশেষ কায়দায় মাদক পরিবহনের সময় মোস্তফা সরকার ওরফে মোস্তকে (২৮) ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও অটোরিক্সা সহ গ্রেফতার করা হয়। মাদক কারবারি মোস্তফা বজরা ইউনিয়নের মধ্য বজরা এলাকার আশেক আলী ওরফে মঞ্জু মিয়ার পুত্র।

অপর এক অভিযানে এসআই মশিউর রহমান, এএসআই সোহাগ পারভেজ সহ সংগীয় ফোর্স উলিপুর পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠের দক্ষিণে রিয়াজুল ইসলামের বন্ধ দোকান ঘরের ভিতর থেকে নারিকেল বাড়ী গ্রামের নুর ইসলামের পুত্র রিয়াজুল ইসলাম (২৮), মোস্তফা মিয়ার পুত্র রওশন মিয়া (৩৩), হায়াৎখা গ্রামের মনিরুজ্জামানের পুত্র এনামুল হক (৩০) ও মফিজল হকের পুত্র বাবলু সরদারকে (২৩) ১৩২ পিস ইয়াবাসহ ও ৩টি চাকুসহ গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৮

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা