ছবি-সংগৃহীত
অপরাধ

খিলক্ষেতে ডাকাত সর্দার গ্রেফতার  

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে কুখ্যাত ডাকাত দলের সর্দার রাইসুল ইসলাম ওরফে রিপনকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব-৩।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬১

শুক্রবার (১৮ আগস্ট) র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে বৃহস্পতিবার (১৭ আগস্ট) গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার ফারজানা হক বলেন, রাইসুল রাজধানীর রামপুরা এলাকার একটি ডাকাত গ্রুপের সর্দার। তার নামে রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতির অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে রামপুরা থানায় ২০২১ সালে একটি ডাকাতি মামলা রুজু করা হয়।

আরও পড়ুন : গাইবান্ধায় ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

তিনি আরও বলেন, রামপুরা থানার মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেই সে আত্মগোপনে চলে যায়। এরপর থেকে সে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিল।

গ্রেফতার রাইসুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা