ছবি: সংগৃহীত
অপরাধ

নাটোরে গলা কেটে ভ্যান ছিনতাই 

জেলা প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আবু তালেব (৪০) এক ভ্যান চালকের গলা কেটে তার ব্যাটারি চালিত ভ্যান গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার রামাগাড়ি বাঁশঝাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আবু তালেব ঐ উপজেলার ওয়ালিয়া কারিগর পাড়ার মৃত আবু বক্করের ছেলে।

পুলিশ জানান, রাত ৯ টার দিকে উপজেলার ওয়ালিয়া বাজার থেকে রামাগাড়ি যাওয়ার কথা বলে ৪ জন অজ্ঞাত ব্যক্তি আবু তালেবের ভ্যানে ওঠে। পরে রামাগাড়ি বাঁশঝাড় এলাকায় আসলে তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ভ্যান নিয়ে পালিয়ে যায় যাত্রী বেশে ওঠা ছিনতাইকারীরা।

আরও পড়ুন: গাইবান্ধায় ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বড়াইগ্রাম পাটোয়ারী জেনারেল হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

নাটোরের বড়াইগ্রামের পাটোয়ারী জেনারেল হাসপাতালে পরিচালক সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, রোগীর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। রোগীর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলে নিতে বলা হয়।

আরও পড়ুন: ট্রেন দেখে লাফিয়ে পড়ে বৃদ্ধের মৃত্যু

এ বিষয়ে বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, আহত আবু তালহাকে রাজশাহী হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ বেশ কয়েকটি টিম কাজ করছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা