ছবি : সংগৃহিত
অপরাধ
ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান

৭০ লিটার চোলাই মদসহ আটক ৩

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭০ লিটার চোলাই মদ ও ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।

আরও পড়ুন: গাজীপুরে পলাতক আসামি গ্রেফতার

আটককৃতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার মধ্যপারপুগী গ্রামের খাদেমুল ইসলামের ছেলে মামুন ইসলাম ওরফে মন্টু (২৫), মহুভাষী মাদারগঞ্জ গ্রামের মৃত আব্দুল হকের ছেলে দবিদুর রহমান (৫০) এবং ফকদানপুর কালিতলা গ্রামের বুলু মিয়ার ছেলে ফয়সাল হোসেন (২৫)।

শুক্রবার (১৮ আগস্ট) রাতে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ শিবগঞ্জ বাজারে অভিযান চালায়।

আরও পড়ুন: উখিয়ায় ৭৫ হাজার ইয়াবা জব্দ

পুলিশ শিবগঞ্জ বাজারের পাবলিক টয়লেটের ভিতর হতে ৪০ লিটার চোলাই মদ ও ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। অপরদিকে ফকদনপুর কালিতলা গ্রামে অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। উভয় ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করে।

এ ঘটনায় শুক্রবার রাতেই ঠাকুরগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ছুরিকাঘাতে আদিবাসী খুন

মামলা নং-২৮ তাং-১৮/০৮/২০২৩ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ২৪(খ)/৩৬(১) সারণির ১৪(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ও মামলা নং-২৯ তাং-১৮/০৮/২০২৩ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ২৪(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন।

আটককৃত আসামিদের শনিবার (১৯ আগস্ট) আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের জেল হাজতে প্রেরণ করে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা