ছবি: সংগৃহীত
অপরাধ

পটুয়াখালীতে ৩২ জেলে আটক

নিজস্ব প্রতিনিধি: পটুয়াখালী কলাপাড়ায় সমুদ্র এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১০ লাখ মিটার সুতার জালসহ ৩২ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তিনটি ফিশিং বোট, ৩৩০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।

আরও পড়ুুন: বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

বুধবার (১৪ জুন) গভীর রাতে কলাপাড়া উপজেলার আন্ধারমানিক নদী সংলগ্ন সমুদ্র মোহনা থেকে তাদের আটক করা হয়।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, 'অভয়াশ্রম রক্ষা অভিযান-২০২৩' উপলক্ষে গোপন সংবাদের ভিত্তিতে আন্ধারমানিক নদী সংলগ্ন সমুদ্র মোহনায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরবর্তীতে কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপজেলা মেরিন ফিশারি কর্মকর্তা মো. আশিক আহমেদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জব্দকৃত মাছগুলো নিলামে ৩১ হাজার টাকা বিক্রি ও আটক জেলেদের ৩১ হাজার জরিমানা করে বোট ও জালসহ তাদের ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুুন: পরকীয়ার জেরে মা-মেয়ে খুন

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন কে এম শাফিউল কিঞ্জল জেলেদের আটক ও জরিমানার সত্যতা নিশ্চিত করেন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা