ছবি : সংগৃহিত
অপরাধ
সম্পত্তি বিরোধে প্রতিবেশীকে খুন

১৬ বছর পর আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুধারাম থানার হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো.মাসুদকে ১৬ বছর পর গ্রেফতার করেছে র‍্যাব।

আরও পড়ুন: খাগড়াছড়িতে সচেতনতা বৃদ্ধি শীর্ষক সেমিনার

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন মেঘনা পালপ্যান্ট পেপারমিল আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

একই দিন রাত পৌনে ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান।

আরও পড়ুন: বরিশালে প্রার্থীর ওপর হামলাকারী আটক

গ্রেফতারকৃত মো.মাসুদ (৪৭) নোয়াখালী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের মাইজদী মাষ্টারপাড়া এলাকার আবু তাহেরের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিকটিম ও গ্রেফতারকৃত আসামি পরস্পর প্রতিবেশী। তাদের মধ্যে পূর্ব থেকে জায়গা জমি নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধকে কেন্দ্র করে ২০০৬ সালের মার্চ মাসে গ্রেফতারকৃত আসামিসহ এই মামলার অপর আসামিরা ভিকটিম হেঞ্জু মিয়াকে গুরুত্বর আঘাত করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ৬ দিন পর মূত্যু বরণ করে। এ ঘটনায় ভিকটিমের পিতা চাঁদ মিয়া সুধারাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে বজ্রপাতে যুবক নিহত

আসামিরা ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়ে আত্নগোপনে চলে যায়। আদালত দীর্ঘ শুনানি শেষে ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি মাসুদকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়।

র‍্যাব-১১ এর একটি আভিযান পরচিালনাকারী দল তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেফতার করে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা