ছবি : সংগৃহিত
অপরাধ

গণধর্ষণের ভিডিও ধারণ, আটক ৪

জেলা প্রতিনিধি: ঢাকা জেলার ধামরাইয়ে গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া এলাকায় এক গার্মেন্টস শ্রমিককে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে ভিডিও ধারণ করার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

আরও পড়ুন: কোকেনসহ ভারতীয় নাগরিক আটক

শনিবার (১০ জুন) রাত পৌনে ১২টার দিকে মানিকগঞ্জ-৪ এর কোম্পানি কমান্ডার লেফট‌্যানেন্ট কমান্ডার আরিফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, ঢাকার ধামরাই উপজেলার উত্তর হাতকোড়ার মৃত ইন্তাজ আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৪৫), নান্দেশরী এলাকার আব্দুর রহিমের ছেলে নূর মোহাম্মদ (৩২), চাইরপাড়া (আদর্শগ্রাম) এলাকার মৃত হাসান আলীর ছেলে শহীদুল্লাহ (৪৫) ও নান্দেশরী এলাকার আব্দুল লতিফের ছেলে আনোয়ার হোসেন (৩২)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গার্মেন্টসের এক বান্ধবীর মাধ্যমে আসামি তোফাজ্জলের সঙ্গে ভিকটিমের পরিচয় হয়। এ সময় তোফাজ্জল কৌশলে ভিকটিমের মোবাইল নম্বর নিয়ে নেয়। পরে তোফাজ্জল ভিকটিমকে ফোন দিয়ে তার বান্ধবীর খোঁজখবর নিতো। পরে এক সময় ভিকটিমকে তোফাজ্জল দেখা করার কথা বলে ধামরাই উপজেলার হাতকোড়া এলাকায় ডেকে নিয়ে আসে। সেখানে চার জন তাকে ধর্ষণ করে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৮

আসামিরা এ সময় ভিকটিমের ভিডিও ধারণ করে এবং এ ঘটনা কাউকে না জানানোর জন্য হুমকি দেয়। পরের দিন আসামিরা আবারও ভিকটিমকে একটি হোটেলে দেখা করতে বলে। দেখা না করলে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

ভিকটিম এ বিষয়ে অভিযোগ করার পর র‌্যাব ছায়া তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় আসামিদের আটক করে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা