ছবি: সংগৃহীত
অপরাধ

অজ্ঞানপার্টির ৩ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞানপার্টির ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর একটি দল।

আরও পড়ুন : মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মঙ্গলবার (১৩ জুন) গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১০০ টি চেতনানাশক ট্যাবলেট ও ৩ প্যাকেট ওরে ক্রিম বিস্কুট জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. আবদুল মান্নান (২২), মো.হাবিবুল্লাহ (৫৫) ও মো. রেজাউল করিম (৩০)।

আরও পড়ুন : বাড্ডায় মা-মেয়ের মরদেহ উদ্ধার

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি মাজহারুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে চক্রটি পরস্পর যোগসাজশে যাত্রীর ছদ্মবেশে দূরপাল্লার পরিবহন বাসে উঠে যাত্রীদের সাথে সখ্য গড়ে তোলে। এরপর কৌশলে চেতনানাশক ওষুধ মিশ্রিত বিস্কুট বা পানি পান করিয়ে যাত্রীদের সর্বস্ব লুট করে নেয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে বিপুল সংখ্যক যাত্রী গাবতলী বাসস্ট্যান্ড থেকে যাতায়াত করে। এসব যাত্রীদের টার্গেট করে চেতনানাশক প্রয়োগ করে সর্বস্ব লুট করার পরিকল্পনা করছিল তারা।

আরও পড়ুন : নাইজেরিয়ায় নৌকা ডুবি, নিহত ১০৩

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা