ছবি: সংগৃহীত
জাতীয়

নিমকোতে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

নিজস্ব প্রতিবেদক: ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় SBC (Social & Behaviourial Change) ভিত্তিতে মিডিয়া কর্মীদের প্রশিক্ষণ’ শীর্ষক ৩ দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (নিমকো- ন্যাশনাল ইনস্টিটিউট অব ম্যাস কমিউনিকেশন)।

আরও পড়ুন: ইবিতে বৃক্ষনিধনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি

জানা গেছে, মঙ্গলবার (৫ মার্চ) রাজধানীর দারুস সালাম থানাধীন এ. এ. ডব্লিউ চৌধুরী রোড এলাকায় রাষ্ট্রীয় মালিকানাধীন এ শিক্ষা প্রতিষ্ঠানের সদর দফতরে কর্মশালাটি শুরু হয়। শেষ হবে আগামী বৃহস্পতিবার (৭ মার্চ)।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে আজ এ প্রশিক্ষণ কর্মশালাটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালক মো. নজরুল ইসলাম। এতে অংশ নেন মিডিয়ার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা ২৫ জন প্রশিক্ষণার্থী। বিকেল সাড়ে ৪ টার দিকে কর্মশালার প্রথমদিনের কার্যক্রম শেষ হয়।

আরও পড়ুন: ইসলামী ব্যাংকের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত

এর আগে তথ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত প্রতিষ্ঠানটির একটি বিজ্ঞপ্তিতে এ প্রশিক্ষণের জন্য আবেদন করতে বলা হয়। বিজ্ঞপ্তিতে প্রশিক্ষণ কর্মশালাটির ৫টি লক্ষ্যের কথা উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (নিমকো) একটি রাষ্ট্রীয় মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠান, যা বাংলাদেশে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে অভূতপূর্ব অবদান রেখে চলেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা