সংগৃহীত ছবি
জাতীয়

আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নিউ ইস্টার্ন আবাসিক হোটেল থেকে রঞ্জিত চাকমা (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মতিঝিল থানার পুলিশ। পেশায় তিনি ঠিকাদার।

আরও পড়ুন: ৬০০ টাকা গরুর মাংস বি‌ক্রি

সোমবার (৪ মার্চ) দুপুরে দিকে এই দুর্ঘটনা ঘটে কিন্তু তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে রাত দেড়টার দিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

মতিঝিল থানা পুলিশের উপ-পরিদর্শক পংকজ বলেন, আমরা খবর পেয়ে ফকিরাপুল নিউ ইস্টার্ন আবাসিক হোটেলের ৬০৭/সি নম্বর রুম থেকে দরজা ভেঙে তাকে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: রোহিঙ্গাদের ফিরে যাওয়া নিশ্চিত করতে হবে

তিনি আরও বলেন, আমরা ওই হোটেলের লোকজনের থেকে জানতে পেরেছি নিহত ব্যক্তি রাঙ্গামাটি থেকে ঢাকায় কাজে আসে। পরে ওই রুমে সে উঠে ওই রুমে দরজা বন্ধ করে দেয়। পরে দরজায় ডাকাডাকি করলে না খুললে পুলিশকে খবর দিলে আমরা গিয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করি।

নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হার্ট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা