অপরাধ

সাভার পৌর এলাকা থেকে বেদে নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি সাভার : সাভার পৌর এলাকা থেকে ময়ূরী (২২) নামে এক বেদে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

ময়ূরী সাভারের বেদেপাড়া এলাকার তাহের মিয়ার মেয়ে। তার শারীরিক উচ্চতা স্বাভাবিক মানুষের চেয়ে ৩ ফুট নিচু ছিল। তিনি বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে গান-বাজনা করে থাকতেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসাআই) সাফায়েদুর রহমান জানান, বুধবার (১৮ নভেম্বর) সাভার পৌর এলাকায় কামাল গার্মেন্টস এলাকায় এক বাড়িতে গান-বাজনা করতে যান ময়ূরী।

পরে ভোরে ওই এলাকার একটি শাখা সড়কে মেয়েটির মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা