অপরাধ

বিয়ের ৫ দিনের মাথায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুরে বিয়ের পাঁচদিনের মাথায় আব্দুল মজিদ (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল মজিদ উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের জাবেদ আলীর ছেলে আব্দুল মজিদ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর আব্দুল মজিদের সঙ্গে একই উপজেলার উত্তর নোয়াপাড়া গ্রামের আব্দুন নুরের মেয়ে ফাহিমার বিয়ে হয়। বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে বেড়িয়ে সোমবার (১৬ নভেম্বর) বাড়িতে আসেন তিনি। মঙ্গলবার সকালে পরিবারের লোকজন মজিদকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

এ বিষয়ে মাধবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এ সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা