অপরাধ

ফেনীতে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

নিজস্ব প্রতিনিধি, ফেনী : ফেনীতে ৩০টি স্বর্ণের বার ও প্রাইভেটকারসহ নুরুল ইসলাম নামের একব্যাক্তিকে আটক করেছে র‍্যাব-৭।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

ফেনী র‍্যাব-৭ এর কোম্পানি অধিনায়ক জুনায়েদ জাহেদী জানান, অবৈধ পথে স্বর্ণ পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় চেকপোস্ট বসায় র‍্যাব সদস্যরা।

এ সময় চট্টগ্রাম থেকে আসা একটি প্রাইভেটকারকে থামানোর চেষ্টা করলে চালক দ্রুত পালাতে গেলে তাকে ধাওয়া করে প্রাইভেটকারটি আটক করা হয়। পরে গাড়িটির ভেতরে তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকানো অবস্থায় ১শ গ্রাম ওজনে ৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা।

তিনি জানান, প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। আটক নুরুল ইসলাম চট্টগ্রামের হাটহাজারী এলাকার বাসিন্দা। আটক ব্যক্তিকে স্বর্ণ চোরাচালান মামলায় ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা