অপরাধ

ঘরে স্ত্রীর মরদেহ রেখে স্বামী উধাও

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : ভাড়া বাসা থেকে তানিয়া আক্তার (২৫) নামের এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তার স্বামী ইব্রাহীম মিয়া পলাতক রয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে গাজীপুরের কালিয়াকৈরের হরিনহাটি এলাকার একটি ভাড়া বাসা থেকে তানিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তানিয়া আক্তার গাজীপুরের স্টারলিং লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিক ছিলেন। তার স্বামীর বাড়ি সিরাজগঞ্জের কাজিপুর থানার চিলগাছায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, গতকাল সোমবার(১৬নভেম্বর) রাতের কোনো এক সময় গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর তানিয়াকে বিছানায় ফেলে রাখা হয়। প্রাথমিক তদন্তের পর ধারণা করা হচ্ছে, রাতে তানিয়াকে শ্বাসরোধে হত্যার পর পালিয়েছে তার স্বামী। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সকালে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বোন রেহেনা আক্তার সাংবাদিকদের জানান, মাদকাসক্ত ইব্রাহীম মিয়ার সঙ্গে তানিয়ার প্রায়ই ঝগড়া হতো। গতকাল রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন। সকালে পাশের বাসার ভাড়াটিয়ারা খোঁজ নিতে গিয়ে ঘরের ভেতরে তানিয়ার মরদেহ দেখতে পেয়ে পুলিশের খবর দেয়। এ সময় তার স্বামীকে কোথায় খুঁজে পাওয়া যায়নি।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা