অপরাধ

শর্ট-ফিল্ম ও সিরিয়ালের নামে চলছে অবাধ যৌনতা

সান নিউজ ডেস্ক : প্রায় শোনা যায় ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন ওয়েব সিরিজ, শর্ট-ফিল্ম ও সিরিয়ালের নামে অবাধে যৌনতা দেখানো হয়। এসব কার্যক্রম বন্ধ করতে সম্প্রতি ভারত গোটা ডিজিটাল মিডিয়াকে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে এনেছে।

বুধবার (১১ নভেম্বর) এই বিজ্ঞপ্তি জারি করে ভারতের কেন্দ্র সরকার। ফলে এখন থেকে ভারতের সরকারি সংস্থাটি ওটিটি প্ল্যাটফর্মের সব কনটেন্টের ওপর নজরদারি চালাতে পারবেন।

জি-নিউজের খবরে বলা হয়েছে, আইন সংশোধনের ফলে দেশটির সব অনলাইন মিডিয়া, ওটিটি প্ল্যাটফর্ম কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতায় এসেছে।

প্রসঙ্গত, বহু সময়ই অনলাইনে বহু খবর প্রকাশ করার অভিযোগ সামনে এসেছে। একইরকমভাবে নেটফ্লিক্স ধরনের ওটিটি প্ল্যাটফর্মগুলোতে যৌনতায় ভরপুর ভিডিও কনটেন্ট প্রকাশ করার অভিযোগও উঠেছে। এবার থেকে গোটা বিষয়টি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতায় আসায় ভুয়া খবর ও যৌন সুড়সুড়িতে ভরপুর কনটেন্ট আটকানো সহজ হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা