সংগৃহীত
সারাদেশ

মসজিদের সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে বিরোধ, হামলায় আহত ১০

রংপুর প্রতিনিধি : রংপুরের হারাগাছ পৌরসভা এলাকায় মসজিদের সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে মুসল্লিদের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার

শনিবার দুপুরে হারাগাছ মেনাজেরপুল এলাকার ওয়াক্তিয়া মসজিদের সীমানা প্রাচীর দেওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, মেনাজেরপুল এলাকার ওয়াক্তিয়া মসজিদের সীমানা প্রাচীর দিতে যান কয়েকজন মুসল্লি। পরে হেলমেটধারী কয়েকজন এসে সীমানা প্রাচীর উপড়ে ফেলে। প্রথমে ইটপাটকেল ও পরে লাঠিসোঁটা নিয়ে মুসল্লিদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হন ১০ জন।

আরও পড়ুন : ভারত থেকে এলো আলু

মুসল্লিদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় রফিকুল ইসলাম ও তার ছেলে ওয়াক্তিয়া মসজিদের জায়গা দখলের চেষ্টা করছিল। এরই জের ধরে হামলার ঘটনা ঘটে। এর আগেও মসজিদের ওজুখানা ভেঙে দিয়েছিলো তারা। এঘটনায় আমরা ন্যায় বিচার প্রার্থনা করছি।

বিষয়টি নিশ্চিত করেছেন হারাগাছ মেট্রোপলিটন থানার ওসি মো. হারেছুল ইসলাম। তিনি বলেন, এলাকার পরিবেশ শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেফতার প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা